
ডেক্স রিপোর্ট :
ঝিকরগাছা উপজেলার ছুটিপুর হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্র নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। প্রায় ৫-৬ দিন আগে মাদ্রাসা থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবার ও স্বজনরা তাকে খুঁজে না পেয়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন।
নিখোঁজ ছাত্রের চাচা জানান, “আমার ভাইপো ছুটিপুর হাফিজিয়া মাদ্রাসা থেকে পালিয়ে গেছে। বহু জায়গায় খোঁজাখুঁজি করেও এখনো তাকে পাওয়া যায়নি। যদি কারো নজরে আসে, তাহলে অনুগ্রহ করে নিচের নাম্বারে বা আমাদের পরিচিত কারো সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।”
যোগাযোগের নম্বর: ০১৩১৯৫৯০১৪৯
নিখোঁজ ছাত্রের বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গৌরসুটি গ্রামে, গঙ্গানন্দপুর ইউনিয়নের অন্তর্গত।
পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।


