
ঝিকরগাছা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৬ নম্বর ওয়ার্ড যুব বিভাগের উদ্যোগে এক প্রাণবন্ত যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় স্মরণপুর ইসলামী পাঠাগারে অনুষ্ঠিত এই সম্মেলনে স্থানীয় নেতৃবৃন্দ ও তরুণদের ব্যাপক অংশগ্রহণ ছিল।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী পাঠাগারের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“যুবকরাই জাতির শক্তি। আল্লাহভীরু ও নৈতিকভাবে দৃঢ় যুবকরাই আগামীতে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও ইসলামী রাষ্ট্র গঠনে মুখ্য ভূমিকা পালন করবে। যুব বয়সে আল্লাহর দ্বীনের পথে অবিচল থাকা সবচেয়ে বড় সাফল্য।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী পাঠাগারের সেক্রেটারি ডা. জয়নুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক এবং উপজেলা জামায়াতের যুব বিভাগের টিম সদস্য হাফেজ মাওলানা তরিকুল ইসলাম।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ। আলোচনা শেষে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের সাফল্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।


