By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

নির্বাচন

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে : সিইসি।

Ahsan
সর্বশেষ আপডেট: October 18, 2025 7:25 pm
Ahsan
1 মিনিট পড়ুন

নিউজ ডেক্স :


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বরিশালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন।

সিইসি নাসির উদ্দিন বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। সে অনুযায়ী ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।”

তিনি আরও বলেন, আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে সরকার নিষিদ্ধ করেছে। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে বিচার সম্পন্ন হলে তখন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

এনসিপির ‘শাপলা’ প্রতীক দাবির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচন কমিশনের নিবন্ধিত দলীয় প্রতীকের তালিকায় শাপলা নেই। আইন অনুযায়ী কমিশন এর বাইরে কোনো প্রতীক বরাদ্দ দিতে পারবে না।”

সিইসি আরও আশ্বাস দেন, নির্বাচন কমিশন কোনো ধরনের গোয়েন্দা সংস্থা বা বাহ্যিক প্রভাবের অধীনে কাজ করবে না।

সভায় বরিশাল বিভাগের কমিশনার মো. রায়হান কাওছার, ছয় জেলার জেলা প্রশাসক, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টায় বরিশাল বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার।

Post Views: 109

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর চার দাবিতে আন্দোলনে নামছেন ফেল করা শিক্ষার্থীরা।
পরবর্তী খবর বিএনপি ক্ষমতায় গেলে কেউ হাসপাতালের বারান্দায় চিকিৎসা নেবে না : তারেক রহমান।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন