By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

জাতীয়

ঢাকা কলেজে ছাত্র সংসদ নির্বাচনের আল্টিমেটাম, শিক্ষা উপদেষ্টার কাছে চিঠি পাঠালেন অধ্যক্ষ।

Ahsan
সর্বশেষ আপডেট: September 16, 2025 5:52 pm
Ahsan
2 মিনিট পড়ুন

ডেক্স রিপোর্ট :

ঢাকা কলেজ ছাত্র সংসদ (ঢাকছাস) নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। আগামী ১০ কার্যদিবসের মধ্যে রোডম্যাপ প্রকাশ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের স্বাক্ষরিত এক চিঠি থেকে জানা গেছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের আবেদন ও স্বাক্ষরলিপি শিক্ষা উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, “আগামী ১০ কার্যদিবসের মধ্যে ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার শিক্ষার্থীদের দাবির স্বব্যাখ্যাত আবেদনপত্র অবগতির জন্য প্রেরণ করা হলো।”

এদিকে শিক্ষার্থীরা জানিয়েছেন, ১৮ সেপ্টেম্বরের মধ্যে তফসিল ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচি দেবেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় কলেজের নতুন একাডেমিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষার্থীরা ঘোষণা দেন, ২২ সেপ্টেম্বর থেকে কলেজ প্রশাসনিক ভবনের সামনে চার ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রোমান জাবির বলেন, “ঢাকা কলেজ দেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি। এখানকার ছাত্ররা সবসময় গণতান্ত্রিক আন্দোলন, মুক্তির সংগ্রাম ও অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রেখেছে। জুলাই অভ্যুত্থানেও ঢাকা কলেজের ছাত্ররা প্রতিরোধ গড়ে তুলেছিল। অথচ এত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন নেই, প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।”

তিনি আরও বলেন, “ছাত্র সংসদ হলো শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্ব বিকাশের প্ল্যাটফর্ম। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ, প্রতিনিধি নির্বাচন এবং যৌথভাবে ক্যাম্পাসের সমস্যা সমাধান করতে শেখেন। চব্বিশের গণঅভ্যুত্থানের বিজয়কে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নিয়মিত ছাত্র সংসদ অত্যন্ত জরুরি।”

আরেক শিক্ষার্থী এহসান জুবায়ের বলেন, “ঢাকা কলেজে আবাসন সংকট, ডাইনিংয়ে মানসম্মত খাবারের অভাব এবং নিরাপদ পরিবহনের মতো সমস্যায় শিক্ষার্থীরা ভুগছে। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে এসব সমস্যা সমাধানে শিক্ষার্থীরা সংগঠিতভাবে দাবি উত্থাপন করতে পারবে।”

উল্লেখ্য, সর্বশেষ ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল ১৯৯৩ সালে। এরপর থেকে প্রায় ৩২ বছর ধরে এ সংসদ অচল রয়েছে।

Post Views: 83

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ৩২ বছর পর খুলল ঢাকছাস ভবন, শিক্ষার্থীদের নির্বাচনের দাবিতে উত্তাল ঢাকা কলেজ।
পরবর্তী খবর মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে সর্বহারা হিন্দু পরিবারের পাশে জামায়াত নেতা।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন