
নিজেস্ব প্রতিবেদক :
মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের দক্ষিণ বাড়ন্তি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বকুল দেবনাথকে ঘর নির্মাণের জন্য টিনসহ প্রয়োজনীয় সামগ্রী দিয়েছেন সাবেক জেলা জামায়াত আমীর ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী আব্দুল মান্নান।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রায় ৬৫ হাজার টাকার টিন ও অন্যান্য সামগ্রী তুলে দেন এবং ঘর নির্মাণের কাজ শুরু করার নির্দেশ দেন।
গত ২ সেপ্টেম্বর গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বকুল দেবনাথের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। ঘটনার পরপরই আব্দুল মান্নান শুকনো খাবার ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং নতুন ঘর নির্মাণের ঘোষণা দেন।
মানবিক এই উদ্যোগকে স্থানীয় জনসাধারণ স্বাগত জানায়। এ সময় আব্দুল মান্নান বলেন, “মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই পরিবারটি তাদের সবকিছু হারিয়েছিল, তাই তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় নিশ্চিত করা আমাদের লক্ষ্য ছিল।”
এ সময় উপস্থিত ছিলেন জামায়াত সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।


