By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

নির্বাচন

ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল।

Ahsan
সর্বশেষ আপডেট: January 3, 2026 1:29 pm
Ahsan
1 মিনিট পড়ুন

স্টাফ রিপোর্টার:

ঢাকা-২ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ সিদ্ধান্তের কথা জানান।

মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলাকালে জেলা প্রশাসক আব্দুল হকের উদ্দেশে বলেন, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) রিপোর্ট অনুযায়ী তিনি ঋণ খেলাপি। এ বিষয়ে প্রয়োজনীয় হালনাগাদ কাগজপত্র জমা না দেওয়ায় তার মনোনয়নপত্র গ্রহণ করা সম্ভব হয়নি।

জেলা প্রশাসক আরও জানান, বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত ঋণ খেলাপি হিসেবে আব্দুল হক বর্তমানে অফিসিয়ালি চিহ্নিত। এ অবস্থায় নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার কোনো সুযোগ নেই। তবে তিনি চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।

এছাড়াও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম বলেন, আব্দুল হক তার মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্নের টিআইএন/টেন বি ফর্ম জমা দেননি। পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, প্রস্তাবকারী ও সমর্থনকারীদের প্রয়োজনীয় তথ্যও দাখিল করা হয়নি।

উল্লেখ্য, ঢাকা-২ আসনে মোট তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল হলেও বিএনপি প্রার্থী আমানউল্লাহ আমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জহিরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

Post Views: 101

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল।
পরবর্তী খবর জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন