By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

দেশজুড়ে

দেশনেত্রী খালেদা জিয়ার স্মরণে ঝিকরগাছায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

Ahsan
সর্বশেষ আপডেট: January 2, 2026 8:48 pm
Ahsan
2 মিনিট পড়ুন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :

বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের ঝিকরগাছায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) আছরের নামাজের পর ঝিকরগাছা বাজারের সোনালী মার্কেট চত্বরে ঝিকরগাছা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নী। তিনি বলেন, “দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার আদর্শ ও ত্যাগই আজ আমাদের রাজপথে প্রেরণা জোগাচ্ছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ইমরান হাসান সামাদ নিপুণ, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম এবং আশফাকুজ্জামান খান রনি।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহীন আলম বিপ্লবের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাহিদা আক্তার, জেলা মহিলা দলের সদস্য হিরামনি, কারিমা ইয়াসমিন, নূরুননাহার টুনি, রৌফুন্নেছা (মেম্বার), কাঞ্চন (মেম্বার), সকিনা বেগম (মেম্বার), শাহানা বেগমসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টু, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু, সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি এবং ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Post Views: 88

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর মনোনয়ন সংশোধনী নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ডা. মোসলেহ উদ্দিন ফরিদের।
পরবর্তী খবর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন