By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

“নাগরিকত্ব ছেড়ে দেশে ফিরতে ভয় পাচ্ছেন অনেক নেতা—জামায়াত কখনো পালায়নি, পালাবে না : এটিএম আজহারুল ইসলাম।

Ahsan
সর্বশেষ আপডেট: November 30, 2025 8:35 pm
Ahsan
2 মিনিট পড়ুন

স্টাফ রিপোর্টার :

যশোরের চৌগাছায় অনুষ্ঠিত জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভায় বিদেশে অবস্থানরত রাজনৈতিক নেতাদের কঠোর সমালোচনা করেছেন দলের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষ যেখানে সংগ্রাম করছে, সেখানে বিদেশে নিরাপদ আশ্রয়ে অবস্থান করে কেউ দেশপ্রেমিক দাবি করতে পারে না।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে চৌগাছা শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে যশোর–২ আসনের প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। জনসভাস্থল দুপুর থেকেই স্থানীয় নেতা–কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে।

এটিএম আজহার বলেন, “জামায়াতের নেতারা কখনো দেশ ছেড়ে পালায়নি। বরং কেউ কেউ বিদেশ থেকে ফিরে ফাঁসির মঞ্চে উঠেছেন। অথচ আজকের অনেক নেতাই নাগরিকত্ব ছেড়ে দেশে ফিরতে ভয় পাচ্ছেন।” তিনি ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে ‘দেশপ্রেমের উদাহরণ’ উল্লেখ করে বলেন, ৩০ বছর ইংল্যান্ডে থাকার পর তিনি বিদেশি নাগরিকত্ব ছেড়ে দেশে ফিরে মানুষের সেবা করতে এসেছেন।

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “বাংলাদেশ সম্পদশালী দেশ। কিন্তু সৎ ও চরিত্রবান নেতৃত্বের অভাবে দুর্নীতি বেড়েই চলেছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।” তিনি দাবি করেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জামায়াতের প্রথম কাজ হবে দুর্নীতি দমন।

বেকার সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, ৩ থেকে ৫ বছরের মধ্যে দেশের বেকারত্ব দূর করা সম্ভব, এবং দেশে বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকার যাকাত আদায়ের সম্ভাবনা রয়েছে, যা সুশাসনের মাধ্যমে দেশের উন্নয়নে ব্যবহার করা যেতে পারে।

সমাবেশে একটি রাজনৈতিক দলের অভিযোগের জবাবে তিনি বলেন, “জামায়াত নাকি অমুসলিমদের জোর করে মুসলমান বানাবে—এ অভিযোগ ভিত্তিহীন। আওয়ামী লীগ আমলে মন্দিরে হামলা হলে দায়িত্ব দেওয়া হয়েছে জামায়াত–শিবিরের ওপর, অথচ গত দুই বছর মন্দির পাহারা দিয়েছে আমাদের কর্মীরাই।”
তিনি আরও বলেন, “আমরা আক্রমণ করবো না, তবে কেউ হামলা করতে চাইলে প্রতিরোধে প্রস্তুত। যুবকদের ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।”

চৌগাছা উপজেলা জামায়াতের আমীর গোলাম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন যশোর–কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ।

এছাড়া বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের আমীর গোলাম রসূল, যশোর–২ আসনের প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদসহ অন্যান্য নেতারা।

Post Views: 96

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ঝিকরগাছায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল।
পরবর্তী খবর আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জামায়াত-বিএনপি এক কাতারে।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন