By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জামায়াত-বিএনপি এক কাতারে।

Ahsan
সর্বশেষ আপডেট: December 1, 2025 8:17 pm
Ahsan
2 মিনিট পড়ুন

চৌগাছা প্রতিনিধি:

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরের চৌগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রেসক্লাব মোড়ে এ দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে একই কাতারে বসে দোয়া করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি, চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ও দলীয় মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান খান, এবং চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী জহুরুল ইসলাম।

দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। এর আগে আছরের নামাজে ইমামতি করেন পাচনামনা পৌর জামে মসজিদের ইমাম শাহিনুর রহমান। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার, সহ-সভাপতি হুসাইন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, এ্যাড. আলীবুদ্দিন খান, উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জামায়াতে ইসলামী ও বিভিন্ন অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।

বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অন্যতম নেতৃত্বশক্তি। তার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা।”

দোয়া মাহফিলকে কেন্দ্র করে এলাকায় ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে একত্রীকরণের আবহ তৈরি হয়।

Post Views: 95

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর “নাগরিকত্ব ছেড়ে দেশে ফিরতে ভয় পাচ্ছেন অনেক নেতা—জামায়াত কখনো পালায়নি, পালাবে না : এটিএম আজহারুল ইসলাম।
পরবর্তী খবর “জামায়াতও আওয়ামী লীগের মতোই রাজনৈতিক দল”— মির্জা আব্বাস
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন