By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

বিশেষ প্রতিবেদন

পারিবারিক সীমাবদ্ধতাকে জয় করে বিকেএসপিতে ঝিকরগাছার কিশোরী জুঁই।

Ahsan
সর্বশেষ আপডেট: June 18, 2026 6:12 pm
Ahsan
3 মিনিট পড়ুন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:

পারিবারিক ও অর্থনৈতিক নানা সীমাবদ্ধতাকে পেছনে ফেলে নিজের মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের শীর্ষ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে জায়গা করে নিয়েছে যশোরের ঝিকরগাছার কিশোরী সুরাইয়া আক্তার জুঁই। সম্প্রতি অ্যাথলেটিক্সের (ট্র্যাক অ্যান্ড ফিল্ড) ট্রায়ালে চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে সে বিকেএসপিতে ভর্তি হয়েছে।

জুঁই ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী কলোনিপাড়ার বাসিন্দা। তার বাবা রাজু আহমেদ একজন ট্রাকচালক এবং মা বেবী খাতুন গৃহিণী। তিন ভাই-বোনের মধ্যে জুঁই দ্বিতীয়। সীমিত আয়ের পরিবারে বেড়ে ওঠা জুঁই পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। বর্তমানে সে ঝিকরগাছার এফজেডইউবি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং শ্রেণিতে তার রোল নম্বর দ্বিতীয়।

বিদ্যালয় ও স্থানীয় ক্রীড়া সংগঠন সূত্রে জানা যায়, বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে অধ্যয়নকালে অভিনয়ে দক্ষতা প্রদর্শনের মাধ্যমে শিক্ষকদের নজরে আসে জুঁই। পরে বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল ইসলামের উৎসাহ ও দিকনির্দেশনায় সে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা, বিতর্ক এবং উপস্থিত বক্তৃতার চর্চা শুরু করে।

ক্রীড়াক্ষেত্রে ফুটবল ও অ্যাথলেটিক্স—দুই ক্ষেত্রেই নিজের প্রতিভার পরিচয় দিয়েছে জুঁই। ২০২২-২৩ শিক্ষাবর্ষে বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় তার দল। ওই প্রতিযোগিতায় জুঁই সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।

অ্যাথলেটিক্সেও রয়েছে তার ধারাবাহিক সাফল্য। ২০২২ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জেলা পর্যায়ে দৌড়ে প্রথম স্থান অর্জনের পাশাপাশি উপজেলা পর্যায়ে উপস্থিত বক্তৃতা, দীর্ঘ লাফ ও উচ্চ লাফে কৃতিত্ব দেখায় সে। ২০২৩ সালেও জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় একক অভিনয়ে উপজেলা পর্যায়ে প্রথম এবং দৌড় ও দীর্ঘ লাফে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। এ পর্যন্ত জাতীয় ও স্থানীয় পর্যায়ে অন্তত ২২টি সনদ অর্জন করেছে জুঁই।

ঝিকরগাছা স্পোর্টস ক্লাবে নিয়মিত অ্যাথলেটিক্স অনুশীলনের মাধ্যমে নিজেকে গড়ে তোলা জুঁইয়ের দীর্ঘদিনের স্বপ্ন ছিল বিকেএসপিতে ভর্তি হওয়ার। সম্প্রতি অনুষ্ঠিত ট্রায়ালে সফল হয়ে সে বিকেএসপির ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগের নিয়মিত প্রশিক্ষণার্থী হিসেবে নির্বাচিত হয়েছে।

জুঁইয়ের এই অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন তার পরিবার, শিক্ষক এবং স্থানীয় ক্রীড়াঙ্গনের মানুষজন। এফজেডইউবি মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক ফরিদা পারভীন বলেন, “সুরাইয়া আক্তার জুঁই অত্যন্ত মেধাবী, শৃঙ্খলাপরায়ণ ও পরিশ্রমী। বিকেএসপির উন্নত প্রশিক্ষণ ও সুষ্ঠু পরিবেশে সে ভবিষ্যতে দেশের একজন সফল ক্রীড়াবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে বলে আমরা আশাবাদী।”

জুঁইয়ের সাফল্য শুধু তার পরিবারের নয়, ঝিকরগাছা উপজেলার জন্যও এক গর্বের অর্জন বলে মনে করছেন স্থানীয়রা। তার এই সাফল্য এলাকার অন্যান্য শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমী তরুণ-তরুণীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

Post Views: 175

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ইয়াবাসহ আটক ছাত্রদল নেতা, মাদক সেবনের ভিডিও ভাইরাল; দল থেকে বহিষ্কার
পরবর্তী খবর “উচ্চশিক্ষায় মাদ্রাসার নতুন দিগন্ত উন্মোচনে যশোরে সেমিনার”।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন