By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

বিশেষ প্রতিবেদনশিক্ষা

“উচ্চশিক্ষায় মাদ্রাসার নতুন দিগন্ত উন্মোচনে যশোরে সেমিনার”।

Ahsan
সর্বশেষ আপডেট: June 18, 2026 10:08 pm
Ahsan
1 মিনিট পড়ুন

যশোর প্রতিনিধি:

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে যশোর জেলার ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি, সদস্য, অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শিক্ষক প্রতিনিধিদের অংশগ্রহণে ‘মাদ্রাসায় উচ্চশিক্ষা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

যশোর পিটিআই অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু জাফর খান। তিনি বলেন, আধুনিক জ্ঞান, প্রযুক্তি ও গবেষণার সঙ্গে মাদ্রাসা শিক্ষাকে সমন্বিত করতে পারলে উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, প্রশাসন ও পরিচালনা পর্ষদের সমন্বিত প্রচেষ্টার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শহিদুল ইসলাম। তিনি মাদ্রাসা শিক্ষার বর্তমান অবস্থা, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং যুগোপযোগী পাঠক্রম প্রণয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আখলাকুল আম্বিয়া।

আলোচনায় অংশ নেন অধ্যাপক আবুল হাশিম রেজা, আহসান হাবীব, অধ্যক্ষ সাখাওয়াত হোসেন, অধ্যক্ষ মফিজুর রহমান, অধ্যাপক মাহমুদ হোসেন এবং অধ্যাপক জুলমাত আলী। বক্তারা মাদ্রাসা শিক্ষার উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং জাতীয় উন্নয়নে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।

সেমিনারে জেলার বিভিন্ন ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য এবং শিক্ষক প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা মাদ্রাসা শিক্ষার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে মতবিনিময় করেন।

Post Views: 87

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর পারিবারিক সীমাবদ্ধতাকে জয় করে বিকেএসপিতে ঝিকরগাছার কিশোরী জুঁই।
পরবর্তী খবর জামায়াতের এমপিকে পায়ে গুলি করার পরিকল্পনার অডিও ফাঁস।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন