By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

বিশেষ প্রতিবেদন

জামায়াতের এমপিকে পায়ে গুলি করার পরিকল্পনার অডিও ফাঁস।

Ahsan
সর্বশেষ আপডেট: June 18, 2026 10:36 pm
Ahsan
3 মিনিট পড়ুন

নিউজ ডেস্ক :

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে পায়ে গুলি করার পরিকল্পনার কথা উল্লেখ থাকা একটি কথিত অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় লোহাগাড়া ও সাতকানিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অডিওটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

ফাঁস হওয়া অডিওতে সংসদ সদস্যের দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত আরমান উদ্দিনের কথোপকথন রয়েছে বলে দাবি করা হচ্ছে। অডিওতে একজন নির্বাচিত সংসদ সদস্যকে উদ্দেশ্য করে সহিংস পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে বলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

প্রতিবেদকের অনুসন্ধানে অডিওতে থাকা দুই ব্যক্তির একজন যে আরমান উদ্দিন, তা নিশ্চিত হওয়া গেছে। তবে অপর ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

অডিওর বিষয়ে জানতে চাইলে আরমান উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, “চৌধুরী সাহেবকে কেন গুলি করতে যাবো?” পরে অডিওটি তার হোয়াটসঅ্যাপে পাঠাতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আগে আমাকে অডিওটি দেন, তারপর আমি আপনাকে বলতেছি।” তবে অডিও পাঠানোর পর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

সংরক্ষিত অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “লোহাগাড়ায় এমপি কেন আসবে? আসলে পায়ে গুলি করে জিজ্ঞেস করবো কেন এসেছে। লোহাগাড়ার এমপি আরমান সাহেব, এখানে আরমান সাহেবের কথাই চলবে।” জবাবে আরমান উদ্দিনকে বলতে শোনা যায়, “এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলি। তারপরেও লোকজনের জ্বালায় আসে।”

কথোপকথনের আরেক পর্যায়ে অপর ব্যক্তি বলেন, “বাদশা খালেদের মতো অস্ত্রশস্ত্র নিয়ে থাকবো।” এর জবাবে আরমান উদ্দিন বলেন, “এসব করলে পুলিশ আসবে, আর্মি আসবে, এমপি আসবে।”

অডিওতে একজন সংসদ সদস্যকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার বিষয়টি উঠে আসায় স্থানীয় রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ ও কৌতূহল তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, অডিওতে থাকা অপর ব্যক্তিটি লোহাগাড়া এলাকায় বালু উত্তোলন ও মাটি কাটার সঙ্গে জড়িত প্রভাবশালী একটি মহলের ঘনিষ্ঠ হতে পারেন। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, “বিষয়টি আমরা গুরুত্বসহকারে খতিয়ে দেখছি। অডিওর সত্যতা, উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অডিওটির সত্যতা যাচাই এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের দিকে এখন সবার নজর।

সূত্র: আমার দেশ

Post Views: 87

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর “উচ্চশিক্ষায় মাদ্রাসার নতুন দিগন্ত উন্মোচনে যশোরে সেমিনার”।
পরবর্তী খবর স্বাস্থ্য বাজেট বাস্তবায়নে দুর্নীতি ও প্রশাসনিক অদক্ষতা দূর করার আহ্বান ডা. মোসলেহ উদ্দিন ফরিদের
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন