By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

বিশেষ প্রতিবেদনস্বাস্থ্য

স্বাস্থ্য বাজেট বাস্তবায়নে দুর্নীতি ও প্রশাসনিক অদক্ষতা দূর করার আহ্বান ডা. মোসলেহ উদ্দিন ফরিদের

Ahsan
সর্বশেষ আপডেট: June 18, 2026 11:47 pm
Ahsan
2 মিনিট পড়ুন

নিজস্ব প্রতিবেদক :

স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক হলেও জনগণের চিকিৎসা ব্যয় কমানো, দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং বাজেটের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন যশোর-২ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট চিকিৎসক ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

বুধবার রাজধানীর বাংলামটরের রূপায়ণ ট্রেড সেন্টারে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) আয়োজিত ‘স্বাস্থ্য বাজেট ২০২৬-২৭’ শীর্ষক স্বাস্থ্য সাংবাদিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, শুধু বাজেটের আকার বড় হলেই স্বাস্থ্যসেবার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য খাতে টেন্ডার ব্যবস্থার সংস্কার জরুরি উল্লেখ করে তিনি বলেন, টেন্ডার বারবার হাতবদল হওয়ার কারণে প্রকল্পের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যয় বৃদ্ধি পায়।

তিনি যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্যসেবার সফল মডেলের উদাহরণ তুলে ধরে বলেন, জনগণের অংশগ্রহণ এবং স্থানীয় নেতৃত্বের সমন্বয়ে সীমিত সম্পদেও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রশংসিত এই মডেল জাতীয় পর্যায়ে অনুসরণ করা যেতে পারে।

প্রধান অতিথি আরও বলেন, সরকারি হাসপাতালগুলোকে অধিক স্বায়ত্তশাসন প্রদান, গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি এবং রোগীসেবাভিত্তিক অর্থায়ন চালু করা গেলে স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক। তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা জিডিপির ১.০১ শতাংশ এবং জাতীয় বাজেটের ৭.৪ শতাংশ। তিনি বলেন, বর্তমানে দেশের মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭৯ শতাংশ জনগণকে নিজস্ব অর্থ থেকে বহন করতে হয়, যা অনেক পরিবারকে আর্থিক সংকটে ফেলছে।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আবদুল হামিদ বলেন, দুর্নীতি, রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রশাসনিক দীর্ঘসূত্রতা দূর না করলে বড় বরাদ্দও কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে না।

কর্মশালার সভাপতিত্ব করেন এনডিএফ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. এ কে এম ওয়ালীউল্লাহ। তিনি সরকারি হাসপাতালগুলোতে দুর্নীতি, দালালচক্র ও অসাধু গোষ্ঠীর প্রভাব কমিয়ে জনগণের জন্য সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক ইজাজসহ স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, চিকিৎসক ও স্বাস্থ্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Post Views: 77

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর জামায়াতের এমপিকে পায়ে গুলি করার পরিকল্পনার অডিও ফাঁস।
পরবর্তী খবর ঝিকরগাছার উন্নয়ন প্রকল্পে সরেজমিনে এমপি ফরিদ, অনিয়ম পেয়ে দিলেন কঠোর নির্দেশ।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন