By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

সংঘর্ষ

প্রবাস জীবনের সঞ্চয়েই কাল: ঝিকরগাছায় চাঁদা না দেওয়ায় প্রবাসীকে কুপিয়ে জখম।

Ahsan
সর্বশেষ আপডেট: February 26, 2026 1:25 pm
Ahsan
2 মিনিট পড়ুন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছায় চাঁদা না দেওয়ায় মালয়েশিয়া ফেরত এক প্রবাসীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত ইমানুর (৩৪)-কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চন্দ্রপুর এলাকায় সালাম মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত ইমানুর ঝিকরগাছার মির্জাপুর গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে তিনি মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকেই স্থানীয় একটি সন্ত্রাসী চক্র তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল।

অভিযোগ রয়েছে, বুধবার রাতে বাজারে যাওয়ার পথে একই গ্রামের সবুজ (৩৩), সুমন (৩২), শামিম (৩৩)সহ আরও পাঁচ-ছয়জন অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে ইমানুরের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. স্বপন দাস জানান, আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, প্রবাসী ফেরত ব্যক্তিদের টার্গেট করে একটি চক্র দীর্ঘদিন ধরে চাঁদাবাজি চালিয়ে আসছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, “ঘটনার খবর পেয়েছি। পুলিশের একটি দল ঘটনাস্থলে কাজ করছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।”

Post Views: 188

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ঝিকরগাছায় জামায়াতের সাবেক আমীর মাষ্টার ফয়জুর রহমান আর নেই, আজ জোহরে জানাজা।
পরবর্তী খবর যশোর জেলা পশ্চিম শাখার ২০২৬ সেশনের কমিটি গঠন সম্পন্ন।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন