
নিজস্ব প্রতিবেদক:
২০২৬ সেশনের জন্য যশোর জেলা পশ্চিম শাখার নতুন সেটআপ (কমিটি) সফলভাবে সম্পন্ন হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে এই নতুন কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনের সাবেক সভাপতি ইসমাইল হোসেন। এছাড়া সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন সাবেক অফিস সম্পাদক এ জেড এম উবাইদুল্লাহ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সকল সদস্যদের নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া হবে।
সংগঠনের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে যশোর জেলা পশ্চিম শাখার কার্যক্রম আরও বেগবান হবে এবং আগামী দিনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


