
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলার ফুলবাড়ি তা’লিমুল কুরআন নূরানী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বা পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ফুলবাড়ি গ্রামে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে এসব পরিচয়পত্র তুলে দেওয়া হয়।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পরিচয় নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং মাদ্রাসার সঙ্গে তাদের সম্পৃক্ততা আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিচয়পত্র হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও নিয়ম-শৃঙ্খলা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।


