By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

জাতীয়

ঝিকরগাছায় মৎস্য উৎপাদন বাড়াতে অভয়াশ্রম গড়ার আহ্বান।

Ahsan
সর্বশেষ আপডেট: August 16, 2026 9:09 pm
Ahsan

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ এবং সফল মৎস্য চাষীদের সম্মাননা প্রদান করা হয়।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছা. সাবিরা সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে সাবিরা সুলতানা বলেন, মা-মাছ সংরক্ষণের মাধ্যমে দেশি মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে হবে। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি স্থানীয় চাহিদা পূরণ করে বিদেশে মাছ রপ্তানির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, নতুন করে পুকুর বা জলাশয় তৈরির চেয়ে বিল, বাওড়, উন্মুক্ত জলাশয় ও নদ-নদীকে মাছ চাষের উপযোগী করে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি ও টেকসই প্রকল্প গ্রহণ করা প্রয়োজন। দল-মত নির্বিশেষে দেশের মানুষ যেন মৎস্য খাতের সুফল পায়, সে লক্ষ্যেই কার্যকর উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নান্নু রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ, থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা।

এছাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সফল মৎস্য চাষী আলহাজ্ব মিজানুর রহমান ও মো. আনিস উর রহমান বক্তব্য দেন।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে যশোর-বেনাপোল মহাসড়কের উপজেলা মোড় প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় তিনজন সফল মৎস্য চাষীর হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

Post Views: 45

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ফুলবাড়ি তা’লিমুল কুরআন নূরানী মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে পরিচয়পত্র বিতরণ।
পরবর্তী খবর ঝিকরগাছায় জনদুর্ভোগ নিরসনে ইউএনওকে ‘সেবা সংগঠনের’ স্মারকলিপি প্রদান।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন