
নিজেস্ব প্রতিবেদক :
বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকঝপু জিগাতলা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে সহায়তা তুলে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের সদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতা প্রকাশ করেন এবং তারেক রহমানের বার্তা পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী-রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, শাহাদত হোসেনসহ স্থানীয় বিএনপি নেতারা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল হোসেনসহ বগুড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ওই তিনটি পরিবারের বাড়িঘর সম্পূর্ণ পুড়ে যায়।


