By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

দেশজুড়েসংঘর্ষ

বুদ্ধিজীবী দিবসে স্বেচ্ছাসেবক দলের সাংবাদিকদের ওপর হামলা, আহত ৬।

Ahsan
সর্বশেষ আপডেট: December 14, 2025 6:08 pm
Ahsan
2 মিনিট পড়ুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ছয়জন সাংবাদিক আহত হয়েছেন। হামলার সময় সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুরের অভিযোগও উঠেছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্মৃতিসৌধে ফুল দেওয়ার সময় স্বেচ্ছাসেবক দলের কর্মী-সমর্থকদের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত সাংবাদিকরা হলেন— দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এমআরএ) সভাপতি ফখরুল ইসলাম, সময়ের আলোর রিপোর্টার মাহবুব আলম শ্রাবণ, জাগো নিউজের রিপোর্টার রাকিব হাসান ও ভিডিও জার্নালিস্ট শাহরিয়ার রাকিব, বাংলানিউজের রিপোর্টার সাইমুম মুবিন পল্লব এবং ঢাকা পোস্টের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহমুদ আল মামুন মারুফ।

আহত সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, শ্রদ্ধা নিবেদনের সময় স্বেচ্ছাসেবক দলের সোহাগ নামের এক কর্মী সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে ফুটেজ ধারণে বাধা সৃষ্টি করেন। তাকে সরে দাঁড়ানোর অনুরোধ জানালে তিনি তা উপেক্ষা করে দুর্ব্যবহার শুরু করেন। একপর্যায়ে সোহাগ ও তার সহযোগীরা সাংবাদিকদের ওপর হামলা চালায় এবং ফটো জার্নালিস্ট ডালিমের ক্যামেরা ভেঙে ফেলে।

হামলায় আহত ফখরুল ইসলাম বলেন, “আমরা পেশাগত দায়িত্ব পালন করছিলাম। অথচ আমার শার্ট ধরে টেনে-হিঁচড়ে ডিভাইস ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।”
অন্যদিকে মাহবুব আলম শ্রাবণ বলেন, “ফখরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ জানাতে গেলে আমার ওপরও হামলা চালানো হয়।”

ঘটনার পর স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা হাফিজ দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। সংগঠনটির সেক্রেটারি আক্তারুজ্জামান এক বিবৃতিতে বলেন, “সন্ত্রাসী কায়দায় সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনকে দায়িত্ব নিতে হবে।”

Post Views: 104

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর গণতন্ত্র রক্ষায় নারীদের ঐক্যের আহ্বান: অধ্যাপক নার্গিস বেগম।
পরবর্তী খবর যথাযোগ্য মর্যাদায় যশোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন