By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

জাতীয়রাজনীতি

বেনাপোলে ছাত্রনেতা রেজওয়ান গুমের তদন্তে মাঠে আইসিসি টিম।

Ahsan
সর্বশেষ আপডেট: October 15, 2025 6:46 pm
Ahsan
2 মিনিট পড়ুন

নিজস্ব প্রতিবেদক :

বেনাপোলের নিখোঁজ ছাত্রনেতা রেজওয়ান হোসাইনের গুমের ঘটনায় তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। বুধবার (১৫ অক্টোবর) সকালে আদালতের তিন সদস্যের একটি তদন্তদল বেনাপোলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন ও সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু করে।

দলটির নেতৃত্ব দেন আইসিসি’র ঢাকা কার্যালয়ের তদন্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন। তাঁর সঙ্গে ছিলেন তদন্ত সদস্য মিজানুর রহমান ও আফসার উদ্দিন।

জানা গেছে, ২০১৬ সালের ৪ আগস্ট আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতারের পর থেকে নিখোঁজ রয়েছেন তৎকালীন ছাত্রশিবির বেনাপোল শাখার সেক্রেটারি রেজওয়ান হোসাইন। পরিবার ও স্থানীয়দের দাবি, গ্রেফতারের পর তাকে আর কখনও দেখা যায়নি।

তদন্তের অংশ হিসেবে আইসিসি প্রতিনিধি দল বেনাপোলের মহিষাডাঙ্গা, পাটবাড়ী ও কাগমারী এলাকায় গিয়ে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এ সময় রেজওয়ানের পিতা মিজানুর রহমান, ভাই রিপন হোসেনসহ অন্তত ছয়জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

সাক্ষ্য শেষে রেজওয়ানের ভাই রিপন হোসেন বলেন,

“আমরা দীর্ঘ নয় বছর ধরে আমার ভাইয়ের সন্ধান চাইছি। কিন্তু কেউ কোনো উত্তর দেয়নি। এখন আইসিসি তদন্তে নেমেছে, আমরা আশাবাদী সত্য প্রকাশ পাবে।”

তদন্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন বেনাপোল থানা জামায়াতের আমির রেজাউল ইসলাম, সেক্রেটারি মাওলানা ইউসুফ, পৌর সভাপতি রিয়াছাত আলী, পৌর সেক্রেটারি নুরুল ইসলাম, থানা ছাত্রশিবির সভাপতি মাহাদি হাসান ও পৌর সভাপতি জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতারা।

তদন্ত দল সাক্ষ্যগ্রহণ শেষে সংশ্লিষ্ট কাগজপত্র, ছবি ও অন্যান্য তথ্য সংগ্রহ করে ঢাকায় ফিরে যায়। বেনাপোলজুড়ে এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

Post Views: 108

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর চাকসু নির্বাচনে শিক্ষার্থীদের উপচে পড়া উৎসাহ-উদ্দীপনা।
পরবর্তী খবর চুয়াডাঙ্গায় বিএনপি থেকে ৪ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন