By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

নির্বাচনশিক্ষা

চাকসু নির্বাচনে শিক্ষার্থীদের উপচে পড়া উৎসাহ-উদ্দীপনা।

Ahsan
সর্বশেষ আপডেট: October 15, 2025 10:27 am
Ahsan
1 মিনিট পড়ুন

নিউজ ডেস্ক :

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে উপচে পড়া উৎসাহ ও উচ্ছ্বাস। বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।

প্রত্যাশিত এই নির্বাচনে অংশ নিতে সকাল থেকেই শিক্ষার্থীরা লাইন ধরে ভোটকেন্দ্রে উপস্থিত হন। অনেকেই হাতে নিজস্ব পছন্দের প্রার্থীর পোস্টার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণচঞ্চল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে মোট ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ। প্রতিটি ভোটকক্ষে সর্বোচ্চ ৫০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। চাকসুর ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষক, কর্মচারী, বিএনসিসি ও প্রক্টরিয়াল টিম।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সকল পক্ষ সতর্ক অবস্থানে রয়েছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত এই নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Post Views: 89

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর পিআর না মানলে রাজপথেই সমাধান হবে : হামিদুর রহমান আজাদ।
পরবর্তী খবর বেনাপোলে ছাত্রনেতা রেজওয়ান গুমের তদন্তে মাঠে আইসিসি টিম।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন