By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

বেনাপোলে ছাত্রলীগের মিছিলের চেষ্টা, ছাত্রদল নেতার উপস্থিতিতে ছত্রভঙ্গ; আটক ২

Ahsan
সর্বশেষ আপডেট: June 5, 2026 3:08 pm
Ahsan
2 মিনিট পড়ুন

বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিলের চেষ্টা ভেস্তে গেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ঢাকা কলেজ ছাত্রদলের নেতা রেজাউর রহমান ভুট্টোর উপস্থিতিতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে।

শুক্রবার জুম্মার নামাজের আগে বেনাপোল পৌর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্রে জানা যায়, ১৫ থেকে ২০ জন যুবক ছাত্রলীগের ব্যানার হাতে মিছিল শুরু করার চেষ্টা করেন। এ সময় ছাত্রদল নেতা রেজাউর রহমান ভুট্টো ঘটনাস্থলে উপস্থিত হলে মিছিলকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে সরে যান।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী বলেন, “যশোরের বিভিন্ন উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ নানা কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে ছাত্রদল সজাগ রয়েছে। যেখানেই এমন ঘটনা দেখা যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।” তিনি ছাত্রদলের নেতাকর্মীদের পাড়া-মহল্লায় সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় তল্লাশি চালায়। এ সময় সন্দেহজনক হওয়ায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Post Views: 96

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর যশোরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশি অভিযানে ৬ জন হেফাজতে।
পরবর্তী খবর শার্শায় সাবেক শিবির সভাপতি ও জামায়াত নেতাকর্মীদের তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন