By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

যশোরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশি অভিযানে ৬ জন হেফাজতে।

Ahsan
সর্বশেষ আপডেট: June 5, 2026 2:30 pm
Ahsan
2 মিনিট পড়ুন

নিজস্ব প্রতিনিধি, যশোর:

যশোরের বাঘারপাড়া উপজেলার রোস্তমপুর এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের আকস্মিক বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়ে ছয়জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে যশোর-নড়াইল মহাসড়কের রোস্তমপুর এলাকায় এ ঘটনা ঘটে। মিছিলের খবর ছড়িয়ে পড়লে বাঘারপাড়া চৌরাস্তা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যুবদল ও বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেন। এতে এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে ৬ থেকে ৭টি মাইক্রোবাসে করে একদল ব্যক্তি রোস্তমপুর এলাকায় এসে বিক্ষোভ মিছিল বের করেন। অভিযোগ রয়েছে, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেনের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ওই মিছিলে অংশ নেন। মিছিল চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন।

বাঘারপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন। পরে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে ছয়জনকে হেফাজতে নেওয়া হয়।

হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন— জিহাদ হাওলাদার (১৯), ইয়াসিন আরাফাত নিরব, প্রিন্স, শাহারিয়ার আহম্মেদ স্বাধীন, তামিম ইকবাল ও তন্ময়।

ঘটনার পর বাঘারপাড়া পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহম্মেদ বলেন, “শান্তিপূর্ণ বাঘারপাড়ার পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে আমরা সর্বদা সতর্ক রয়েছি।”

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম বলেন, “ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ছয়জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

Post Views: 69

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ট্রাক্টরের টাকা চাওয়াকে কেন্দ্র করে ঝিকরগাছায় যুবককে কুপিয়ে জখম।
পরবর্তী খবর বেনাপোলে ছাত্রলীগের মিছিলের চেষ্টা, ছাত্রদল নেতার উপস্থিতিতে ছত্রভঙ্গ; আটক ২
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন