By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

মৃত্যু

ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঝিকরগাছার একই পরিবারের চারজনসহ নিহত ৫।

Ahsan
সর্বশেষ আপডেট: June 2, 2026 2:00 pm
Ahsan
1 মিনিট পড়ুন

নিজস্ব প্রতিবেদক :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যশোরের ঝিকরগাছা উপজেলার একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই শিশু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার ফরিদপুরের ভাঙ্গা এলাকায় পৌঁছালে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও কয়েকজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন—ঝিকরগাছা উপজেলার কুশলনগর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নূরজাহান (৫০), তার দুই ছেলে আরিফ ইসলাম (২৪) ও রাকিব (১৮), একই এলাকার ইলিয়াস হোসেনের স্ত্রী আয়েশা বেগম (২৮) এবং ২৫ বছর বয়সী অজ্ঞাতনামা প্রাইভেটকার চালক।

দুর্ঘটনায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছে দুই শিশু আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা গেছে।

পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

একই পরিবারের চার সদস্যের আকস্মিক মৃত্যুতে কুশলনগর গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারি ও কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Post Views: 97

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর চৌগাছায় শিবিরের দুই নেতাকে পঙ্গু করার অভিযোগ: ট্রাইব্যুনালে বিচার শুরু।
পরবর্তী খবর ঝিকরগাছা মাগুরা ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণে দোয়া ও আলোচনা সভা।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন