By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

বিশেষ প্রতিবেদনরাজনীতি

চৌগাছায় শিবিরের দুই নেতাকে পঙ্গু করার অভিযোগ: ট্রাইব্যুনালে বিচার শুরু।

Ahsan
সর্বশেষ আপডেট: June 1, 2026 10:00 pm
Ahsan
2 মিনিট পড়ুন

নিজস্ব প্রতিবেদক :

যশোরের চৌগাছায় ২০১৬ সালে ছাত্রশিবিরের দুই নেতাকে আটকের পর কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে গুলি ও নির্মম নির্যাতনের মাধ্যমে পঙ্গু করার অভিযোগে দায়ের করা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে আজ। এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।

জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির শুনানি অনুষ্ঠিত হবে। মামলার প্রধান আসামি যশোরের তৎকালীন পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানসহ মোট আটজনের বিরুদ্ধে বিচার কার্যক্রম চলবে।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ৩ আগস্ট চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের তৎকালীন সেক্রেটারি ইসরাফিল হোসেন ও সাহিত্য সম্পাদক রুহুল আমিনকে একটি মিথ্যা মামলায় আটক করে পুলিশ। গ্রেপ্তারের পর আইন অনুযায়ী আদালতে হাজির না করে তাদের টানা দুই দিন নির্যাতন করা হয়।

অভিযোগে বলা হয়েছে, পরে একটি সাজানো ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা তৈরি করে পুলিশ কর্মকর্তাদের নির্দেশে অধস্তন সদস্যরা দুই নেতার পায়ে সরাসরি গুলি করে। গুলি করার পর তাদের ক্ষতস্থানে বালু ঢুকিয়ে গামছা দিয়ে বেঁধে আদালতে মিথ্যা অস্ত্র মামলায় চালান দেওয়া হয়।

নির্যাতনের ফলে ক্ষতস্থানে মারাত্মক সংক্রমণ ও পচন ধরায় চিকিৎসকরা শেষ পর্যন্ত ইসরাফিল হোসেন ও রুহুল আমিনের পা কেটে ফেলতে বাধ্য হন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলাটিও আদালতে মিথ্যা প্রমাণিত হয়।

এর আগে গত ২০ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন। সে সময় আদালতে উপস্থিত গ্রেপ্তারকৃত আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

মামলার অভিযুক্তদের মধ্যে চৌগাছা থানার তৎকালীন এসআই আকিকুল ইসলাম, কনস্টেবল সাজ্জাদুর রহমান এবং কনস্টেবল জহরুল হক বর্তমানে কারাগারে রয়েছেন। অন্যদিকে প্রধান আসামি তৎকালীন এসপি আনিসুর রহমান, তৎকালীন ওসি মশিউর রহমান, এসআই মোখলেছ, এসআই জামাল ও এসআই মাজেদুল পলাতক রয়েছেন।

বহুল আলোচিত এ মামলার বিচার কার্যক্রম শুরু হওয়ায় ভুক্তভোগী পরিবার ও সংশ্লিষ্ট মহলের মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা সৃষ্টি হয়েছে।

Post Views: 105

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর “শিক্ষা-স্বাস্থ্য খাত বাঁচাতে তেলের দাম বৃদ্ধি, দাবি- প্রতিমন্ত্রী অমিতের”
পরবর্তী খবর ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঝিকরগাছার একই পরিবারের চারজনসহ নিহত ৫।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন