By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

জাতীয়

“শিক্ষা-স্বাস্থ্য খাত বাঁচাতে তেলের দাম বৃদ্ধি, দাবি- প্রতিমন্ত্রী অমিতের”

Ahsan
সর্বশেষ আপডেট: June 1, 2026 9:18 pm
Ahsan
2 মিনিট পড়ুন

ঢাকা প্রতিনিধি :

সরকারের সামনে কোনো বিকল্প না থাকায় জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (১ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমে এলে দেশেও দ্রুত তেলের দাম সমন্বয় করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য সমন্বয় না করলে শিক্ষা, স্বাস্থ্য এবং ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি সম্প্রসারণ করা কঠিন হয়ে পড়বে। বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি হিসেবে ব্যয় করতে হলে সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ খাত ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংকট দ্রুত কেটে যাবে বলে সরকার আশাবাদী। একই সঙ্গে আগামী জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে ইতিবাচক কিছু ঘোষণা আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

অনিন্দ্য ইসলাম অমিত জানান, সরকারের অন্যতম লক্ষ্য হলো বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমিয়ে আনা এবং জ্বালানি খাতকে আরও টেকসই ও কার্যকর করা।

এদিকে ঈদুল আজহার ছুটির সময়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এবারের ঈদ পুরোপুরি স্বস্তিদায়ক ছিল না। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সর্বোচ্চ চেষ্টা করেছে।

সরকার দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি শক্তিশালী করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

Post Views: 79

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর নয় বারের সংসদ সদস্য তোফায়েল আহমেদ আর নেই।
পরবর্তী খবর চৌগাছায় শিবিরের দুই নেতাকে পঙ্গু করার অভিযোগ: ট্রাইব্যুনালে বিচার শুরু।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন