By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

মৃত্যু

ভেদরগঞ্জে ২৪ ঘণ্টায় দুই আত্মহত্যা: সম্পর্কের জেরে যুবক ও প্রবাসীর স্ত্রীর মর্মান্তিক পরিণতি।

Ahsan
সর্বশেষ আপডেট: February 26, 2026 10:09 am
Ahsan
2 মিনিট পড়ুন

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি:

শরীয়তপুরের ভেদরগঞ্জে পরপর দুই আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক যুবকের আত্মহত্যার রেশ কাটতে না কাটতেই পরদিন তার চাচাতো ভাইয়ের স্ত্রীও আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুর এলাকায় নিজ ভাড়া বাসায় গলায় ফাঁস দেন ভেদরগঞ্জ উপজেলার মধ্য মহিষার এলাকার বাসিন্দা মিল্টন মল্লিক। তিনি সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরে ঢাকায় একটি মিষ্টির দোকানে কাজ করছিলেন। ইফতারের পর কর্মস্থলের পাশের বাসায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

পরিবারের দাবি, মিল্টনের সঙ্গে তার চাচাতো ভাই মালয়েশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী এলিনা আক্তারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রায় তিন মাস আগে বিষয়টি জানাজানি হলে দুই পরিবারে উত্তেজনা তৈরি হয়।

মিল্টনের মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মধ্য মহিষার এলাকায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দেন এলিনা আক্তার। এতে এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

মিল্টনের এক আত্মীয় জানান, তাদের মধ্যে সম্পর্কের বিষয়টি আগে থেকেই পরিবার জানত। ঘটনার জের ধরেই দুজন এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, মিল্টনের মরদেহ গ্রামে আনার প্রস্তুতি চলছিল, এমন সময় এলিনার আত্মহত্যার খবর ছড়িয়ে পড়ে।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Post Views: 86

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর শার্শায় অসহায়দের পাশে ICNA Relief Canada ও এমপি আজীজুর রহমান।
পরবর্তী খবর ঝিকরগাছায় জামায়াতের সাবেক আমীর মাষ্টার ফয়জুর রহমান আর নেই, আজ জোহরে জানাজা।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন