By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

বিশেষ প্রতিবেদন

শার্শায় অসহায়দের পাশে ICNA Relief Canada ও এমপি আজীজুর রহমান।

Ahsan
সর্বশেষ আপডেট: February 25, 2026 9:52 pm
Ahsan
2 মিনিট পড়ুন

শার্শা (যশোর) প্রতিনিধি:

পবিত্র রমজান মাসকে সামনে রেখে যশোরের শার্শায় অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ICNA Relief Canada। সংস্থাটির অর্থায়ন এবং শার্শা উপজেলার নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান-এর সার্বিক সহযোগিতায় নাভারণ দারুল আমান ট্রাস্ট প্রাঙ্গণে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফারুক হাসান, থানা সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম, যুব জামায়াতের সভাপতি আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মোঃ মকবুল হুসাইন এবং শার্শা ইউনিয়ন আমীর মাওলানা আবু ইয়াহইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এদিন শার্শা উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২০০টি অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সম্বলিত রমজান ফুড প্যাক বিতরণ করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীদের মাঝে দেখা যায় স্বস্তি ও আনন্দের ছাপ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজীজুর রহমান বলেন, “রমজান মাস ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই পবিত্র সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারা আমাদের জন্য গর্বের। ICNA Relief Canada-এর এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।”

সহায়তা পাওয়া বেনাপোলের বাসিন্দা সাহেব আলী বলেন, “এ ধরনের সহযোগিতা আগে পাইনি। এমপি হওয়ার পর মাওলানা আজীজুর রহমানের মাধ্যমে এই সহায়তা পেয়ে আমরা খুব খুশি।” ডিহি ইউনিয়নের জোহরা খাতুন বলেন, “পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটছিল। আজ এই সহায়তা পেয়ে কিছুটা স্বস্তি পেলাম।”

স্থানীয়দের মতে, রমজান মাসে এ ধরনের উদ্যোগ দরিদ্র মানুষের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার করে। সমাজের বিত্তবান ব্যক্তি ও সংগঠনগুলো এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে।

Post Views: 97

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর মশার বিরুদ্ধে যুদ্ধ, পরিচ্ছন্নতায় জোর- ডা. মোসলেহ উদ্দিন ফরিদের নেতৃত্বে চৌগাছায় ব্যতিক্রমী অভিযান।
পরবর্তী খবর ভেদরগঞ্জে ২৪ ঘণ্টায় দুই আত্মহত্যা: সম্পর্কের জেরে যুবক ও প্রবাসীর স্ত্রীর মর্মান্তিক পরিণতি।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন