By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের দলীয় সভা, চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা নিয়ে সমালোচনা।

Ahsan
সর্বশেষ আপডেট: June 25, 2026 4:50 pm
Ahsan
2 মিনিট পড়ুন

রংপুর প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় সভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণার ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। মসজিদের পবিত্রতা ও আদব লঙ্ঘনের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।

জানা গেছে, গত মঙ্গলবার (২৩ জুন) মাগরিবের নামাজের পর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা একটি দলীয় সভার আয়োজন করেন। সভায় চেয়ার-টেবিল বসিয়ে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোহর বাদশাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুল, উপজেলা সেক্রেটারি শফিকুল ইসলাম, নায়েবে আমির আব্দুল বাছেত হারুন, সহকারী সেক্রেটারি গোলাম আজম, ইমাদপুর ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতা।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল।

এদিকে মসজিদের ভেতরে দলীয় সভা আয়োজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। ফেসবুক ব্যবহারকারী আল নাহিয়ান অভি লিখেছেন, “মসজিদকে পার্টি অফিস বানিয়ে ফেলছে।” অপর ব্যবহারকারী আতিকুর রহমান লেবু মন্তব্য করেন, “মসজিদ আল্লাহর ঘর, এখানে রাজনৈতিক কর্মকাণ্ড অনাকাঙ্ক্ষিত।”

স্থানীয় বাসিন্দা নয়ন বলেন, “মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে রাজনৈতিক সভা করা মসজিদের আদবের পরিপন্থী। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।”

ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মসজিদের মতো ধর্মীয় স্থানে রাজনৈতিক কার্যক্রম আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

Post Views: 111

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১-দলীয় ঐক্যের।
পরবর্তী খবর যুবসমাজকে গেম ও জুয়া আসক্তি রোধে দেশীয় খেলাধুলার প্রসার প্রয়োজন~ এমপি ডা. ফরিদ।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন