By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

মুক্তকথা

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতিতে জয় পেলেন ছাত্রদল নেতা শাহাদাৎ, পরাজিত জামায়াতের এমপি প্রার্থী জলিল।

Ahsan
সর্বশেষ আপডেট: October 17, 2025 3:54 pm
Ahsan
2 মিনিট পড়ুন

নিউজ ডেক্স:

পিরোজপুরের মঠবাড়িয়ায় পশ্চিম মিঠাখালী নেছারিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে জয় পেয়েছেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহাদাৎ হোসেন ফরাজি। তিনি পিরোজপুর–৩ (মঠবাড়িয়া) আসনে জামায়াতে ইসলামী ঘোষিত এমপি প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির শরীফ মো. আব্দুল জলিলকে পরাজিত করেছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এই নির্বাচনে সাতজন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। সংখ্যাগরিষ্ঠ ভোটে শাহাদাৎ হোসেন ফরাজি সভাপতি নির্বাচিত হন। ভোট শেষে প্রিসাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এর আগে সোমবার (১৩ অক্টোবর) মাদ্রাসার অভিভাবক ভোটাররা সাতজন সদস্য নির্বাচন করেন, যারা পরে সভাপতি নির্বাচনে অংশ নেন।

এদিকে, ফলাফল ঘোষণার পর শুক্রবার (১৭ অক্টোবর) মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আবুল কালাম আজাদ। তিনি দাবি করেন, শরীফ মো. আব্দুল জলিল এই নির্বাচনের বিষয়ে অবগত ছিলেন না এবং তার অনুমতি ছাড়া তাকে সভাপতি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বলেন, “জলিল সাহেব আগেই জানিয়েছেন তিনি কমিটিতে থাকবেন না। এরপরও কিছু ব্যক্তি তার নাম প্রস্তাব করে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এখন একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

অন্যদিকে নবনির্বাচিত সভাপতি শাহাদাৎ হোসেন ফরাজি বলেন, “আমি নেছারিয়া দাখিল মাদ্রাসাকে একটি আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে কাজ করব।”

স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বে মাদ্রাসাটিতে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।

Post Views: 85

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর সংস্কারের দাবিতে ত্রাণ উপদেষ্টার সঙ্গে এবি পার্টির যশোর-২ প্রার্থীর সাক্ষাৎ।
পরবর্তী খবর দেয়াড়া ইউনিয়নে জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন