By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতিলাইফস্টাইল

যশোরে অসচ্ছল মানুষের পাশে জামায়াত ভ্যানগাড়ি, সেলাই মেশিন ও সাইকেল বিতরণ।

Ahsan
সর্বশেষ আপডেট: May 18, 2026 2:22 pm
Ahsan
2 মিনিট পড়ুন

যশোর প্রতিনিধি :

যশোরে অসচ্ছল মানুষের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করার লক্ষ্যে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর পেশাজীবী থানা। সংগঠনটির ব্যবসায়ী ফোরামের উদ্যোগে কয়েকজন অসচ্ছল মানুষের মাঝে ভ্যানগাড়ি, সেলাই মেশিন ও সাইকেল বিতরণ করা হয়েছে।

রোববার (১৮ মে) শহরের পূর্ব বারান্দী মোল্লাপাড়া মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ তুলে দেওয়া হয়। এসময় উপকারভোগীদের মুখে ফুটে ওঠে স্বাবলম্বী হওয়ার নতুন স্বপ্ন ও আশার প্রতিচ্ছবি।

অনুষ্ঠানে দেখা যায়, নতুন সেলাই মেশিন হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এক মধ্যবয়সী নারী। অন্যদিকে নতুন ভ্যানগাড়ি পেয়ে খুশি প্রকাশ করেন এক দিনমজুর। আয়োজকদের মতে, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

পেশাজীবী থানার সভাপতি রাশেদুজ্জামান রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন। বক্তব্যে তিনি কোরআন ও সুন্নাহর আলোকে মানবসেবার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, “মানুষের কল্যাণে সম্পদ ব্যয় করা কোনো দয়া বা সস্তা রাজনীতি নয়; বরং এটি একজন মুমিনের ঈমানি দায়িত্ব। সমাজে বৈষম্য দূর করতে হলে কোরআন ও রাসূলের (সা.) আদর্শ অনুসরণ করতে হবে।”

তিনি আরও বলেন, “রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে, সে প্রকৃত মুমিন নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাস করে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশিম রেজা, পেশাজীবী থানার সমাজকল্যাণ সম্পাদক রেজওয়ান হোসেন, ব্যবসায়ী ফোরামের সভাপতি আবুল কাশেমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এবারের আয়োজনে ৩ জন নারীর হাতে ৩টি সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এছাড়া জীবিকা নির্বাহের সহায়তায় ১ জনকে ১টি ভ্যানগাড়ি এবং অপর একজনকে ১টি সাইকেল প্রদান করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এসব উপকরণ উপকারভোগীদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Post Views: 90

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর উন্নয়ন ও স্বচ্ছতার প্রতিশ্রুতি-দেয়াড়া ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী কল্লোল।
পরবর্তী খবর ঝিকরগাছায় জামায়াতের উদ্যোগে সাবেক শিবরদের মিলনমেলা অনুষ্ঠিত।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন