By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

উন্নয়ন ও স্বচ্ছতার প্রতিশ্রুতি-দেয়াড়া ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী কল্লোল।

Ahsan
সর্বশেষ আপডেট: May 17, 2026 9:12 pm
Ahsan
3 মিনিট পড়ুন

যশোর প্রতিনিধি :

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে অধ্যাপক আরিফুর রহমান কল্লোলের নাম ঘোষণার পর এলাকায় রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে নতুন গতি ও ব্যাপক আলোচনা। নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝেও দেখা দিয়েছে বাড়তি আগ্রহ, প্রত্যাশা ও নানা জল্পনা-কল্পনা।

বুধবার (৬ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর রুকন সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে অনুষ্ঠিত রুকন বৈঠকে সর্বসম্মতিক্রমে অধ্যাপক আরিফুর রহমান কল্লোলকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। দীর্ঘদিনের সাংগঠনিক ত্যাগ, অভিজ্ঞতা এবং মাঠপর্যায়ে গ্রহণযোগ্যতার কারণেই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

অধ্যাপক আরিফুর রহমান কল্লোল বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলার সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বেও ছিলেন। দীর্ঘ সাংগঠনিক পথচলার কারণে তিনি স্থানীয় পর্যায়ে পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন।

প্রতিক্রিয়ায় অধ্যাপক আরিফুর রহমান কল্লোল বলেন, “আমি ব্যক্তিগতভাবে প্রার্থী হওয়ার কোনো উদ্যোগ নেইনি; বরং সংগঠন আমাকে দায়িত্ব দিয়েছে। এই দায়িত্বকে আমি আমানত হিসেবে নিয়ে সততা, যোগ্যতা ও জবাবদিহিতার মাধ্যমে পালন করার দৃঢ় অঙ্গীকার করছি।”

ইউনিয়ন পরিষদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “ইউনিয়নই স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। এখান থেকেই জনগণ সরাসরি সেবা পায়। একজন চেয়ারম্যান শুধু প্রশাসনিক দায়িত্বই পালন করেন না, তিনি জনগণ ও রাষ্ট্রের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করেন।”

দেয়াড়া ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও উন্নত ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, শুধু সরকারি বরাদ্দের ওপর নির্ভর না করে পরিকল্পিত উদ্যোগ, স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার এবং সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন সম্ভব।

তিনি আরও বলেন, যুবসমাজকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন উৎস থেকে উন্নয়ন তহবিল সংগ্রহ, প্রবাসীদের সম্পৃক্ততা এবং স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

অধ্যাপক আরিফুর রহমান কল্লোল আশাবাদ ব্যক্ত করে বলেন, সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থন পেলে নির্বাচনে বিজয় অর্জনের পাশাপাশি দেয়াড়া ইউনিয়নকে জাতীয় পর্যায়ে একটি আদর্শ ইউনিয়নে পরিণত করা সম্ভব হবে। এ সময় তিনি সংগঠনের নেতাকর্মী, বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, যুবসমাজ, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী ও প্রবাসীসহ সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

Post Views: 115

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর নোয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিবৃতি।
পরবর্তী খবর যশোরে অসচ্ছল মানুষের পাশে জামায়াত ভ্যানগাড়ি, সেলাই মেশিন ও সাইকেল বিতরণ।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন