By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

শিক্ষা

যশোরে আল মাহা হিফয মাদ্রাসায় সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন।

Ahsan
সর্বশেষ আপডেট: June 14, 2026 2:48 pm
Ahsan
2 মিনিট পড়ুন

নিজস্ব প্রতিবেদক, যশোর:

যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমির হিফয বিভাগে আমপারা, নাজেরা ও হিফয বিভাগের ২৬ জন শিক্ষার্থীর সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে নতুন সবক গ্রহণ করে।

অনুষ্ঠানে হিফয বিভাগের শিক্ষার্থীদের সবক প্রদান করেন প্রধান অতিথি বাংলাদেশ হিফয ট্রাস্ট যশোরের সভাপতি ও দারুসসালাম মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা জুলফিকার আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ আলোচক ও জনপ্রিয় বক্তা শায়েখ সাইফুল্লাহ বিন কোরবান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওলানা মাহ্দী হাসান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ হাবিবুর রহমান। পরে অষ্টম শ্রেণির শিক্ষার্থী রেজোয়ান জাবির ইসলামি সংগীত পরিবেশন করেন।

বিশেষ অতিথির বক্তব্যে শায়েখ সাইফুল্লাহ বিন কোরবান বলেন, “শুধু শিক্ষিত হয়ে বড় বড় ডিগ্রি অর্জন করলেই হবে না, বরং আমাদের প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে এবং সেই অনুযায়ী নিজেদের গড়ে তুলতে হবে।”

প্রধান অতিথি হাফেজ মাওলানা জুলফিকার আল মাহমুদ বলেন, “ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে কুরআন-হাদিসভিত্তিক মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নেই।”

সভাপতির বক্তব্যে মাওলানা মাহ্দী হাসান বলেন, “জেনারেল শিক্ষার পাশাপাশি আল মাহা হিফয বিভাগ থেকে প্রতি বছর সফলতার সঙ্গে শিক্ষার্থীরা হিফয সম্পন্ন করছে। ভবিষ্যতেও দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ নাগরিক গড়ে তোলার এ ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

এ সময় প্রতিষ্ঠানের পরিচালক মুজাহিদুল ইসলাম, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Post Views: 85

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ‘যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে’— বিশ্বকাপ নিয়ে অকপট অপু বিশ্বাস।
পরবর্তী খবর চৌগাছায় বিয়ের ফাঁদে ১২ লাখ টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন