By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

মুক্তকথা

যশোরে কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন।

Ahsan
সর্বশেষ আপডেট: November 7, 2025 2:40 pm
Ahsan
1 মিনিট পড়ুন

যশোর প্রতিনিধি:


সরকারি দায়িত্ব পালনকালীন যশোরের চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন আয়োজন করা হয়।

বিসিএস কৃষি ক্যাডার অ্যাসোসিয়েশন, যশোর অঞ্চলের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে নেতৃত্ব দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আলমগীর হোসেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধিক কৃষি কর্মকর্তা, কৃষিবিদ ও বিসিএস (কৃষি) ক্যাডারের বিভিন্ন স্তরের কর্মকর্তা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাঠপর্যায়ে কৃষি ও কৃষকের উন্নয়নে নিয়োজিত সরকারি কর্মকর্তাদের ওপর হামলার মতো ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। বক্তারা আরও বলেন, “একজন সরকারি কর্মকর্তার দায়িত্ব পালনকালে অফিস কক্ষে এ ধরনের বর্বরোচিত হামলা শুধু ব্যক্তির ওপর হামলা নয়—বরং রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো ও সেবা ব্যবস্থার ওপর আঘাত।”

বক্তারা দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে আহত কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানান।

মানববন্ধনে যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোশাররফ হোসেনসহ জেলার বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা ও বিসিএস কৃষি ক্যাডারের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

Post Views: 77

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের অন্তর্গত বালিয়া বিষহরি নির্বাচনী ভোটকেন্দ্রে সাধারণ সভা অনুষ্ঠিত।
পরবর্তী খবর ৮নং দেয়াড়া ইউনিয়নে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন