
সদর (যশোর) প্রতিনিধি:
যশোর সদরের ৮নং দেয়াড়া ইউনিয়নের জোলা আমদাবাদ ও মহাদেবপুর ইউনিটের উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় জোলা আমদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন ৮নং দেয়াড়া ইউনিয়নের আমীর ডা. হাসানুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জননেতা অধ্যাপক আব্দুল হক।
এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত কর্মী-সমর্থক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈঠকে উপস্থিত ছিলেন।
বক্তারা নির্বাচনী প্রস্তুতি, সংগঠনকে আরও শক্তিশালী করা, ভোটারদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলাসহ বিভিন্ন সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। বৈঠক শেষে উপস্থিতদের মাঝে একতা ও শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানানো হয়।


