By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

হত্যা

যশোরে মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে, ছেলে পলাতক।

Ahsan
সর্বশেষ আপডেট: August 27, 2026 10:04 pm
Ahsan

যশোর সদর প্রতিনিধি:

যশোর সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়নের বাজে-দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা খাতুন (৫৫) স্থানীয় আলতাব মাস্টারের স্ত্রী। অভিযুক্ত ছেলে মামুন ঝিকরগাছার লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য রব্বানী হোসেন জানান, মামুনের আগে দুটি বিয়ে হয়েছিল। দাম্পত্য কলহের জেরে উভয় স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। এ ঘটনায় তিনি তার মাকে দায়ী করতেন। বিষয়টি নিয়ে মা-ছেলের মধ্যে আগে থেকেই বিরোধ ও মারামারির ঘটনা ঘটেছিল।

পুলিশ ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, পারিবারিক অশান্তির কারণে মামুন মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় তিন বছর আগে তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে দুই থেকে তিন মাস চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বাড়ির বাইরে থাকলেও প্রায় পাঁচ বছর পর বৃহস্পতিবার বাড়িতে ফেরেন।

বিকেলে বাড়িতে ফিরে মায়ের সঙ্গে কথা বলার একপর্যায়ে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে মামুন ধারালো বটি দিয়ে মায়ের গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মামুন সেখান থেকে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মুন্না বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Post Views: 64

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ঝিকরগাছায় তুলা চাষে নতুন সম্ভাবনা, কৃষকদের মাঝে উপকরণ বিতরণ।
পরবর্তী খবর ‘মানবিক মূল্যবোধ ছাড়া কোনো শিক্ষাই প্রকৃত শিক্ষা নয়’: নুরুল ইসলাম সাদ্দাম।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন