By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

কৃষিগ্রামীণ উন্নয়ন

ঝিকরগাছায় তুলা চাষে নতুন সম্ভাবনা, কৃষকদের মাঝে উপকরণ বিতরণ।

Ahsan
সর্বশেষ আপডেট: August 25, 2026 4:44 pm
Ahsan

ঝিকরগাছা প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছায় তুলা চাষ সম্প্রসারণ ও কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদে উৎসাহিত করতে কৃষক র‍্যালি, আলোচনা সভা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার পানিসারা ইউনিয়নের গাবুরাপুর মাঠে তুলার গবেষণা, উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৩১৪-এর সংসদ সদস্য মোছা. সাবিরা সুলতানা মুন্নী।

প্রধান অতিথির বক্তব্যে সাবিরা সুলতানা মুন্নী বলেন, দেশে তুলা চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে তুলা উৎপাদন বাড়াতে কৃষকদের এগিয়ে আসতে হবে। সরকার তুলা চাষে বিনামূল্যে প্রয়োজনীয় উপকরণসহ সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেবে। প্রয়োজনে সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থাও করা হবে।

তিনি আরও বলেন, তুলার আমদানি-নির্ভরতা কমাতে দেশে তুলা চাষের পরিধি বাড়ানো জরুরি। বস্ত্রশিল্পের অন্যতম প্রধান কাঁচামাল তুলা হওয়ায় এর উৎপাদন বাড়লে কৃষকের পাশাপাশি দেশের অর্থনীতিও উপকৃত হবে।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয়, যশোরের উপপরিচালক মো. মোজাদ্দীদ আল শামীম ও কীটপতঙ্গ বিশেষজ্ঞ ড. তাসফিকুর রহমান সনেট। অনুষ্ঠান পরিচালনা করেন তুলা উন্নয়ন বোর্ড, যশোর জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান।

আলোচনা সভা শেষে কৃষকদের মধ্যে শিমুল তুলার চারা বিতরণ করা হয়। পাশাপাশি প্রায় ৬৯০ বিঘা জমিতে তুলা চাষের জন্য কৃষকপ্রতি প্রায় ৮ হাজার টাকা মূল্যের বীজ, সার, কীটনাশক, ছত্রাকনাশক ও বৃদ্ধিবর্ধকসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, পানিসারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর আব্দুর রকীব, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হবিবর রহমান হবি, প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, কটন ইউনিট অফিসার অহেদুজ্জামান, আসাদুজ্জামানসহ প্রায় ৮০ জন তুলাচাষী কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।

বক্তারা আধুনিক প্রযুক্তিনির্ভর তুলা চাষ সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, কৃষকের আয় বাড়ানো এবং দেশে তুলা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

Post Views: 54

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর যশোরে জামায়াতের দুই নেতাকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি।
পরবর্তী খবর যশোরে মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে, ছেলে পলাতক।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন