By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

যশোর-২ আসনে দলীয় কোন্দল চরমে: সমাবেশ বন্ধ এবং নেতাদের বহিষ্কার চেষ্টায় তীব্র ক্ষোভ।

Ahsan
সর্বশেষ আপডেট: November 24, 2025 9:06 am
Ahsan
2 মিনিট পড়ুন

নিজস্ব প্রতিবেদক:

যশোর–২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া এক প্রার্থীর বিরুদ্ধে দলীয় কোন্দল নতুন মাত্রা পেয়েছে। যুবদল ও ছাত্রদলের চারজন নেতাকে ষড়যন্ত্র করে বহিষ্কার করার উদ্যোগ নেয়া হলেও কেন্দ্রীয় নেতারা বিষয়টি বুঝতে পেরে শুধু মুচলেকা নিয়ে পরিস্থিতি সামাল দেন বলে অভিযোগ উঠেছে।

অন্যদিকে, রোববার চৌগাছায় দুই উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিতব্য বৃহৎ সমাবেশও শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। অভিযোগ রয়েছে—যশোর–২ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী কেন্দ্রীয় নেতাদের ‘পেশার’ দিয়ে সমাবেশ বন্ধ করিয়েছেন। এতে দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পাঁচজন বিএনপি নেতা বলেন,
“ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা দুই উপজেলাকে নিয়ে রোববার চৌগাছায় বড় সমাবেশের আয়োজন করি। কিন্তু মনোনয়ন পাওয়া প্রার্থীর উদ্যোগেই কেন্দ্রীয় নেতারা এটিকে বন্ধ করে দেন। এতে তার নিজেরই সবচেয়ে বড় ক্ষতি হলো। দিন শেষে এই সমাবেশ হলে ধানের শীষের পক্ষে শক্তিশালী বার্তা যেত।”

তারা আরও অভিযোগ করেন,
“যেভাবে তিনি (মনোনয়নপ্রত্যাশী প্রার্থী) দলীয় নেতাদের বহিষ্কারের জন্য চাপ সৃষ্টি করছেন, তাতে মনে হচ্ছে নির্বাচনের আগেই বিএনপি ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতাকে শোকজ নোটিশ দেওয়া হবে।”

এ অবস্থায় যশোর–২ আসনে বিএনপির অভ্যন্তরীণ সংকট আরও ঘনীভূত হয়েছে। তৃণমূল নেতারা বলছেন, নির্বাচন সামনে রেখে দলীয় ঐক্য নয়, বরং বিভাজনই বাড়ছে—যা শেষ পর্যন্ত বিএনপির সামগ্রিক নির্বাচনী পরিস্থিতিকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।

সূত্র : jaagobangladesh/ জাগো বাংলাদেশ

Post Views: 440

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর যশোর-২ এ রাজনৈতিক অস্থিরতা: বিরুদ্ধাচরণের অভিযোগে দুই যুবদল নেতাকে ঢাকায় তলব।
পরবর্তী খবর দুর্ঘটনা ঠেকাতে নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রা বন্ধ ঘোষণা জামায়াতের।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন