By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

যশোর-২ এ রাজনৈতিক অস্থিরতা: বিরুদ্ধাচরণের অভিযোগে দুই যুবদল নেতাকে ঢাকায় তলব।

Ahsan
সর্বশেষ আপডেট: November 23, 2025 7:06 am
Ahsan
2 মিনিট পড়ুন

ডেক্স রিপোর্ট :

যশোর–২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় ঝিকরগাছা উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতাকে ঢাকায় তলব করেছে কেন্দ্রীয় যুবদল। সাম্প্রতিক কয়েকদিন ধরে প্রকাশ্যে বিরুদ্ধাচরণ ও দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগের প্রেক্ষিতেই এ তলব করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) কেন্দ্রীয় যুবদলের সহ–দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়—ঝিকরগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন এবং ঝিকরগাছা পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কমলকে তিন দিনের মধ্যে ঢাকায় উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্বশীল সাংগঠনিক পদে থেকেও তারা দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান ও বিরুদ্ধাচরণ করেছেন। বিষয়টি দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনের নীতিমালার পরিপন্থী। কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তা কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন–এর সামনে হাজির হয়ে স্পষ্ট করতে বলা হয়েছে।

এর আগে একই অভিযোগে ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের দুই নেতাকে তলব করে কেন্দ্রীয় ছাত্রদল জিজ্ঞাসাবাদ সম্পন্ন করেছে।

স্থানীয় রাজনৈতিক সূত্র জানায়, যশোর–২ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন নিয়ে তৃণমূলে বিভক্তি বেড়েছে। সাবিরা সুলতানা মুন্নীর পক্ষে একদল নেতাকর্মী প্রচারণায় নেমেছেন, অন্যদিকে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে আরেকদল সক্রিয় ভূমিকা রাখছেন। এ দুই ধারার রাজনীতির টানাপোড়েনের কেন্দ্রে রয়েছেন তলবকৃত যুবদল নেতারা।

কেন্দ্রীয় যুবদল সংশ্লিষ্টরা জানিয়েছেন— “মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া কঠোর সাংগঠনিক অপরাধ। এজন্যই দ্রুত ঢাকায় এসে কারণ দর্শাতে বলা হয়েছে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ নির্দেশনা যশোর–২ আসনে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ নিয়ন্ত্রণ এবং নির্বাচনী প্রচারণা সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র : রাতদিন নিউজ।

Post Views: 181

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর যশোর -২ আসনের ধানের শীষের প্রার্থীর বিরোধিতায় ঝিকরগাছা ছাত্রদলের দুই নেতাকে কেন্দ্রে তলব ও সতর্কতা।
পরবর্তী খবর যশোর-২ আসনে দলীয় কোন্দল চরমে: সমাবেশ বন্ধ এবং নেতাদের বহিষ্কার চেষ্টায় তীব্র ক্ষোভ।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন