By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

বিশেষ প্রতিবেদন

যশোর-৩ আসনের ফল নিয়ে ‘কালো শক্তি’র অভিযোগ: ভিপি আব্দুল কাদের।

Ahsan
সর্বশেষ আপডেট: February 19, 2026 3:04 pm
Ahsan
2 মিনিট পড়ুন

যশোর প্রতিনিধি:

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের ফলাফল নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আব্দুল কাদের। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে যশোর শহরের ঈদগাহ মোড়ে মাহে রমজান উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ তোলেন।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যশোর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদের ১ লাখ ৮৭ হাজার ৪৬৩ ভোট পেয়ে পরাজিত হন। অন্যদিকে ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, যিনি বর্তমানে সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

নির্বাচন-পরবর্তী এই প্রথম কোনো জনসভায় অংশ নিয়ে আব্দুল কাদের বলেন,
“গত ১২ ফেব্রুয়ারি যশোরের মানুষ উৎসবের আমেজে ভোট দিতে কেন্দ্রে গিয়েছিল। মানুষ দাঁড়িপাল্লা মার্কাকে বিমুখ করেনি; প্রকৃত অর্থে দাঁড়িপাল্লারই বিজয় হয়েছিল। কিন্তু একটি অদৃশ্য কালো শক্তি সেই বিজয়কে ছিনিয়ে নিয়েছে।”

তিনি আরও বলেন, “যশোরবাসী এই অন্যায় মনে রাখবে। আমরা জুলুম ও অপকর্মের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে। ভবিষ্যতে যশোরের মানুষ এই শক্তির উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে।”

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যশোরের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতেই জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিজয়ী হয়েছেন। শুধুমাত্র সদর আসনেই বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন জামায়াত প্রার্থী। এ ফলাফল নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনা থাকলেও দীর্ঘ নীরবতার পর আব্দুল কাদের সরাসরি ‘কালো শক্তি’র হস্তক্ষেপের অভিযোগ তুললেন।

রমজানের শুভেচ্ছা মিছিলটি যশোর শহর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি শাহাবুদ্দীন বিশ্বাস এবং জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারের পবিত্রতা রক্ষা এবং আত্মসংযমের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

Post Views: 127

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ঝিকরগাছায় বর্গাচাষির স্বপ্ন ভাঙল রাতের আঁধারে, আড়াই বিঘার শসা ক্ষেত কেটে নষ্ট।
পরবর্তী খবর সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে সাবিরা সুলতানা মুন্নী।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন