
স্টাফ রিপোর্টার:
যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যা সিজোফ্রেনিয়া নামক মানসিক রোগে আক্রান্ত বলে দাবি করেছে জামায়াতের মিডিয়া উইং। মঙ্গলবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মেহজাবিন জান্নাত অনন্যা দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়ায় ভুগছেন। তার চিকিৎসার জন্য ভারতের হায়দরাবাদসহ বাংলাদেশে বিভিন্ন মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হয়েছেন পরিবারের সদস্যরা।
জামায়াত মিডিয়া উইংয়ের দাবি, মানসিকভাবে অসুস্থ একজন নারীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ইন্ধনে তার বাসভবনে হামলা ও মব সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে লক্ষ্যভিত্তিক অপপ্রচার চালানো হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।


