By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

শার্শায় গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Ahsan
সর্বশেষ আপডেট: December 3, 2025 7:32 pm
Ahsan
3 মিনিট পড়ুন

নিজস্ব প্রতিবেদক:

গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় যশোরের শার্শা থানার ৭ নং কায়বা ইউনিয়নের চালিতাবাড়িয়া আর.ডি. বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কায়বা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা–কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “খালেদা জিয়া গৃহবধূ থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে একটি ইতিহাস সৃষ্টি করেছেন। ১৯৯১ সালে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে তিনি সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তন করেন এবং দেশের অর্থনীতি, শিক্ষা, কৃষি ও গরিব মানুষের কল্যাণে অসাধারণ অবদান রাখেন।”

তিনি আরও বলেন, “আজও আমরা তাঁর সংগ্রাম ও ত্যাগ ভুলিনি। তিনি আমাদের শিখিয়েছেন জনগণের পাশে দাঁড়ানোই রাজনীতির প্রকৃত দায়িত্ব।” এ সময় তিনি দলমত নির্বিশেষে দেশবাসীকে দেশনেত্রীর সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানান।

দোয়া মাহফিলে অংশগ্রহণকারী ক্ষুদে হাফেজ ও কোরআন শিক্ষার্থী শিশুদের তিলাওয়াতে পুরো পরিবেশ আরও পবিত্র ও হৃদয়স্পর্শী হয়ে ওঠে। দোয়া শেষে উপস্থিত জনতার আবেগঘন অংশগ্রহণ মাঠজুড়ে এক ভাবগম্ভীর পরিবেশ তৈরি করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপি: যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজউদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, আইন সম্পাদক মশিউর রহমান, সহ তথ্য সম্পাদক আতাউর রহমান আতা।
বেনাপোল পৌর বিএনপি: সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ।
যুবদল: জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহবায়ক আল-মামুন বাবলু।
স্বেচ্ছাসেবক দল: আহবায়ক রাকিবুল হাসান রিপন, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান।
অন্যান্য ইউনিয়ন বিএনপি: কায়বা ইউনিয়ন সেক্রেটারি শহিদুল ইসলাম, বাগআচড়া ইউনিয়ন সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, পুটখালি ইউনিয়ন সভাপতি মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক ওলিয়ার রহমান।
ছাত্রদল: যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ বিপ্লব মন্ডল, ইনজামামুল হক, শার্শা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন।

এছাড়াও শার্শা থানা বিএনপি, কায়বা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি গণমানুষের আবেগ ও দায়বদ্ধতার প্রতিচ্ছবি হয়ে ওঠে।

Post Views: 94

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর “জামায়াতও আওয়ামী লীগের মতোই রাজনৈতিক দল”— মির্জা আব্বাস
পরবর্তী খবর ঝিনাইদহ-৪: কাষ্টভাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন