By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

ভোট কারচুপি হলে বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিব।

Ahsan
সর্বশেষ আপডেট: October 16, 2025 8:05 am
Ahsan
2 মিনিট পড়ুন

নিউজ ডেস্ক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে কারচুপি বা ভোট চুরির চেষ্টা হলে গোটা বাংলাদেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রাকিব বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো এখন নির্দিষ্ট একটি পক্ষের হয়ে কাজ করছে। আমরা ঢাবিতে যেমনটা দেখেছি, এখন রাকসু ও চাকসুতেও তার পুনরাবৃত্তি ঘটছে। ছাত্রদল কখনো অন্যায়ের কাছে নত হয় না। কোনো ভোট চুরি বা কারচুপি আমরা মেনে নেব না।”

তিনি আরও বলেন, “অতীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে ছাত্রশিবির যেভাবে সহিংসতা ও সন্ত্রাসের সংস্কৃতি চালু করেছিল, এবারও তারা সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছে। তারা ভুলে গেছে, ছাত্রদল দুর্বল নয়। আমরা যদি একবার রাজপথে নামি, তাহলে বাংলাদেশের রাজনীতিতে ছাত্রশিবিরের কোনো স্থান থাকবে না।”

এদিকে দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বুধবার (১৫ অক্টোবর)। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

নির্বাচনে ১৩টি প্যানেলের মোট ৯০৮ জন প্রার্থী ২৩২টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারদের কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে দিতে হয় ৪০টি ভোট—এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৬টি ও হল সংসদের ১৪টি পদে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে ভোট গণনা শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে বিজয়ী হয়েছেন ইতিহাস বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ইব্রাহিম হোসেন রনি, যিনি পেয়েছেন ৭ হাজার ৯৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদল সমর্থিত সাজ্জাদ হোসেন হৃদয়।

এছাড়া, জিএস পদে জয়ী হয়েছেন ইতিহাস বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সাঈদ বিন হাবিব। তিনি ৮ হাজার ৩১ ভোট পেয়ে ছাত্রদল প্রার্থী শাফায়াতকে পরাজিত করেন।

রাকিবুল ইসলাম রাকিবের হুঁশিয়ারির পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাকসু ও চাকসু নির্বাচন ঘিরে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই এখন প্রশাসনের প্রধান চ্যালেঞ্জ।

Post Views: 91

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ঝিকরগাছায় মাদ্রাসা থেকে নিখোঁজ ছাত্র, পরিবারের উদ্বেগ।
পরবর্তী খবর চাকসুতে শিবিরের ঐতিহাসিক জয়: ভিপি-জিএসসহ ২৬ পদের মধ্যে ২৪টিতেই ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর বিজয়।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন