By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

ঝিকরগাছার নওদাপাড়ায় ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত।

Ahsan
সর্বশেষ আপডেট: November 24, 2025 9:21 pm
Ahsan
2 মিনিট পড়ুন

নিজস্ব প্রতিবেদক:

যশোর-২(চৌগাছা–ঝিকরগাছা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নির উপস্থিতিতে নওদাপাড়ায় নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ নভেম্বর ২০২৫, সোমবার সন্ধ্যায় ঝিকরগাছা সদর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবিরা নাজমুল মুন্নি।

সভায় সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদ উন নবী মুরাদ, ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজান আলী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর মনা, ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরাফাত কল্লোল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক নাওয়াজিস ইসলাম রিয়েল, উপজেলা সেচ্ছাসেবক দল নেতা তারেক মাহমুদ শরিফ, সাইফুল ইসলাম, সোলাইমান হোসাইন আজাদ, মোঃ পিন্টু, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাফিজ ইসলাম, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাব্বি হাসান রাকিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পথসভায় সাধারণ মানুষের পাশাপাশি নারী কর্মীদেরও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

প্রধান অতিথি সাবিরা নাজমুল মুন্নির বক্তব্য: সাবিরা নাজমুল মুন্নি তাঁর বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য সবার জন্য উন্নয়ন, মানুষের কল্যাণ এবং ন্যায্য সুযোগ নিশ্চিত করা। ভোটের মাধ্যমে জনগণই আমাদের ক্ষমতায় আনবে। আমি আপনাদের সমর্থন ও আস্থার মাধ্যমে এই আসনে বিজয় নিশ্চিত করতে চাই। আমাদের দল ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ন্যায্য ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে।”

তিনি আরও বলেন, “আমরা সবাইকে অনুরোধ করছি, নিজের দায়িত্ব পালন করে পরিবারের সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিন, সমাজের দুর্বল ও অসহায় মানুষদের পাশে দাঁড়ান, এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকল পর্যায়ে সক্রিয় থাকুন।”

সভায় বক্তারা নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Post Views: 99

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ঝিনাইদহ–৪ আসনে বারোবাজার ইউনিয়নের উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত।
পরবর্তী খবর যশোর-২ আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে সুবিধাজনক অবস্থানে জামায়াতের প্রার্থী : ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন