By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

বিশেষ প্রতিবেদন

স্বাধীনতার ৫৫ বছরেও ইউপি ভবন নেই, চৌগাছার পাশাপোলে ভোগান্তি চরমে।

Ahsan
সর্বশেষ আপডেট: April 11, 2026 9:37 pm
Ahsan
2 মিনিট পড়ুন

চৌগাছা প্রতিনিধি :

স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও এখনো স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন পায়নি পাশাপোল ইউনিয়ন। টিনশেডের একটি অস্থায়ী ঘরেই বছরের পর বছর ধরে চলছে পরিষদের সব কার্যক্রম, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় ৪০ হাজার মানুষ।

সরেজমিনে দেখা গেছে, পাশাপোল গ্রামের একটি দোকানঘরের মতো টিনশেডের স্থানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবনের বেহাল অবস্থা ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে সেবা নিতে আসা মানুষ প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন।

ইউনিয়নটির পূর্বে যশোর সদর এবং দক্ষিণে ঝিকরগাছা উপজেলা অবস্থিত। শিক্ষা, কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় উন্নতি হলেও একটি স্থায়ী ইউপি ভবনের অভাবে প্রশাসনিক কার্যক্রমে কাঙ্ক্ষিত গতি আসেনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ইউনিয়ন পরিষদের ভবন কোথায় নির্মাণ করা হবে—এ নিয়ে দীর্ঘদিন ধরে পূর্ব ও পশ্চিম অংশের বাসিন্দাদের মধ্যে মতবিরোধ রয়েছে। এ বিরোধের জেরে ১৯৯২ সালে একটি মামলা দায়ের হয়, যা এখনো নিষ্পত্তি হয়নি। ফলে সব উদ্যোগ থেমে আছে।

স্থানীয় শিক্ষক মো. পান্নু বলেন, “ডিজিটাল যুগে থেকেও আমরা আদিম পরিবেশে সেবা নিচ্ছি। পুরো ইউনিয়নের সুবিধা বিবেচনায় দ্রুত একটি স্থায়ী ভবন নির্মাণ জরুরি।”

পাশাপোল ও দশপাকিয়া গ্রামের বাসিন্দারা জানান, বর্তমানে যেখানে কার্যক্রম চলছে সেখানে প্রায় ৫৪ শতক জমি রয়েছে, যা ইউনিয়নের কেন্দ্রস্থল হিসেবেই বিবেচিত। ওই স্থানেই নতুন ভবন নির্মাণ করা হলে সাধারণ মানুষ সহজে সেবা পাবে।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের এ ভোগান্তি দূর করতে দ্রুত উদ্যোগ নিয়ে পাশাপোল ইউনিয়নে একটি আধুনিক ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা হোক।

Post Views: 97

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর “সেবার বদলে ঘুষের চাপ” ঝিকরগাছা-চৌগাছা ভূমি অফিসের বিরুদ্ধে দুদকে রিপন মাহমুদের অভিযোগ।
পরবর্তী খবর বাঘারপাড়ায় তেল পাচারকালে আটক ৫, জব্দ ডিজেল-পেট্রোল নিলামে বিক্রি
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন