By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

দুর্নীতি

“সেবার বদলে ঘুষের চাপ” ঝিকরগাছা-চৌগাছা ভূমি অফিসের বিরুদ্ধে দুদকে রিপন মাহমুদের অভিযোগ।

Ahsan
সর্বশেষ আপডেট: April 11, 2026 11:24 am
Ahsan
2 মিনিট পড়ুন

যশোর প্রতিনিধি:

যশোরের চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে জমি সংক্রান্ত সেবায় ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এবি পার্টির পক্ষ থেকে রিপন মাহমুদ বৃহস্পতিবার (৯ এপ্রিল) যশোর জেলা দুর্নীতি দমন কমিশনে একটি জেনারেল অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, উপজেলার অধিকাংশ ইউনিয়ন ভূমি অফিসে জমির কাগজপত্র যাচাই, জমা এবং নামজারি (নামকরণ) কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সেবা গ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি করছেন। নির্ধারিত অর্থের বাইরে ঘুষ প্রদান না করলে কাজের অগ্রগতি ধীরগতির হয়ে পড়ে বা ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়। ফলে বাধ্য হয়ে অনেক নাগরিক ‘স্পিড মানি’ হিসেবে অতিরিক্ত অর্থ প্রদান করছেন।

এতে করে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। জনগণের করের টাকায় বেতনভুক্ত কর্মকর্তাদের এমন কর্মকাণ্ডে নাগরিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে বলেও জানানো হয়েছে।

রিপন মাহমুদ অভিযোগে আরও বলেন, “দুর্নীতিমুক্ত, সাম্যভিত্তিক ও মানবিক মর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়তে দুর্নীতি দমন কমিশনের বলিষ্ঠ ভূমিকা অত্যন্ত জরুরি।”

তিনি চৌগাছা ও ঝিকরগাছার নাগরিকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, সরকারি সেবা প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতির শিকার হলে নির্দিষ্ট প্রমাণসহ দুদকে অভিযোগ জানাতে হবে। পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রশাসন ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

অভিযোগে আরও বলা হয়, দুর্নীতি প্রতিরোধে জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না, যা অত্যন্ত হতাশাজনক।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Post Views: 92

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ঝিকরগাছায় ইউএনওর নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেল বিক্রির অভিযোগ।
পরবর্তী খবর স্বাধীনতার ৫৫ বছরেও ইউপি ভবন নেই, চৌগাছার পাশাপোলে ভোগান্তি চরমে।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন