By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

বিশেষ প্রতিবেদন

ঝিকরগাছায় ইউএনওর নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেল বিক্রির অভিযোগ।

Ahsan
সর্বশেষ আপডেট: April 10, 2026 11:52 am
Ahsan
2 মিনিট পড়ুন

ঝিকরগাছা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা উপজেলায় জ্বালানি তেল সরবরাহে প্রশাসনের বিশেষ নির্দেশনা অমান্য করার অভিযোগ উঠেছে একটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে। কায়েমকোলা বাজারে অবস্থিত ‘মেসার্স কায়েমকোলা ফিলিং স্টেশন’-এ নিয়ম না মেনে তেল বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, গত ৭ এপ্রিল ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের সংকট মোকাবিলায় বিশেষ নির্দেশনা জারি করা হয়। এতে জরুরি সেবা নিশ্চিত করতে চিকিৎসক, পুলিশ, চাকরিজীবী, শিক্ষক ও সাংবাদিকদের অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের কথা বলা হয়। নির্ধারিত লাইনে পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে এসব শ্রেণির মানুষকে তেল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে অভিযোগ উঠেছে, কায়েমকোলা ফিলিং স্টেশনে ওই নির্দেশনা মানা হচ্ছে না। জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের তেল না দিয়ে উল্টো রাজনৈতিক নেতাদের প্রভাবে সাধারণ ক্রেতাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এমনকি অনেক ক্ষেত্রে হেলমেট, গাড়ির বৈধ কাগজপত্র বা ড্রাইভিং লাইসেন্স ছাড়াই তেল সরবরাহ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক, এক পল্লী চিকিৎসা জানান ইউএনও মহোদয় আমাদেরকে জরুরি সেবার অন্তর্ভুক্ত করে যে বিজ্ঞাপতি দিয়েছে তা মান্য করছে না তেল পাম্প কতৃপক্ষ। আমাদের জন্য আলাদা কোনো লাইনের ব্যবস্থা নাই এমনকি তেল চাইতে গেলে বলে ২ ঘণ্টা দেরি হবে।

ফুলবাড়ি থেকে তেল নিতে আসা বাপ্পি হোসেন জানান,আমরা সকাল ৫ টায় এসে লাইন দিয়েছি এখন ১১ টা বেজে গেছে তাও আমরা তেল পাই নাই অন্যদিকে দলের প্রভাব ও বাজার কমিটির নির্দেশে মুখ দেখে তেল দেয়া হচ্ছে।

স্থানীয়দের দাবি, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে এভাবে তেল বিক্রি চলতে থাকলে সংকট আরও বাড়বে এবং জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা ভোগান্তিতে পড়বেন। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

Post Views: 165

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর শেরপুর-৩ উপনির্বাচন অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলো জামায়াত প্রার্থী।
পরবর্তী খবর “সেবার বদলে ঘুষের চাপ” ঝিকরগাছা-চৌগাছা ভূমি অফিসের বিরুদ্ধে দুদকে রিপন মাহমুদের অভিযোগ।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন