By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

স্বাস্থ্য

যশোরে চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, ৫০০ শয্যার হাসপাতাল।

Ahsan
সর্বশেষ আপডেট: April 27, 2026 8:10 pm
Ahsan
1 মিনিট পড়ুন

যশোর প্রতিনিধি:

যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) দুপুর পৌনে দুইটায় যশোর মেডিকেল কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এ বৃহৎ প্রকল্পের উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আবু হাসনাত মো. আহসান হাবীব, এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন লক্ষ্যে প্রায় ৬৭৬ কোটি টাকা ব্যয়ে এই আধুনিক হাসপাতাল নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় ১০ তলা বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণের পাশাপাশি চিকিৎসক ও কর্মচারীদের জন্য আবাসন সুবিধা নির্মাণ করা হবে।

এছাড়া স্টাফ নার্সদের জন্য পৃথক ডরমেটরি, নার্সিং কলেজ ও হোস্টেল, শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের জন্য পৃথক হোস্টেল নির্মাণ করা হবে। পাশাপাশি একটি বৈদ্যুতিক উপকেন্দ্র, মসজিদ এবং ৫০০ আসন বিশিষ্ট মিলনায়তন নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

এ প্রকল্প বাস্তবায়িত হলে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা প্রাপ্তি সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Post Views: 80

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর নারীদের রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড দেবে সরকার : যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরবর্তী খবর ইমামের ভাতা নিজের নামে, বিপাকে জামায়াত নেতা।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন