By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

কৃষি

ঝিকরগাছায় কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ উদ্বোধন করলেন এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ।

Ahsan
সর্বশেষ আপডেট: May 5, 2026 12:12 pm
Ahsan
2 মিনিট পড়ুন

ঝিকরগাছা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা ২০২৬। ২০২৫-২৬ অর্থবছরে ঘেরের আওতায় টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে আয়োজিত এ মেলার উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও টেকসই উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং কৃষকের আয় বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ মেলায় বিভিন্ন স্টলে আধুনিক কৃষিযন্ত্র, উন্নতমানের বীজ, কীটনাশক ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল প্রযুক্তি এবং সফল কৃষি উদ্যোগের নানা দিক তুলে ধরা হয়েছে। কৃষকরা সরাসরি এসব প্রযুক্তি সম্পর্কে ধারণা নিচ্ছেন এবং প্রয়োগের কৌশল শিখছেন।

স্থানীয় কৃষকরা জানান, এ ধরনের আয়োজন তাদের জন্য অত্যন্ত কার্যকর। এতে নতুন প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়, যা ভবিষ্যতে উৎপাদন বাড়াতে সহায়ক হবে।

আয়োজকরা জানান, মেলার মূল লক্ষ্য হলো কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, উৎপাদন বৃদ্ধি করা এবং কৃষিতে নতুন উদ্ভাবন ছড়িয়ে দেওয়া।

তিন দিনব্যাপী এ মেলায় প্রতিদিনই প্রশিক্ষণ কর্মশালা, আলোচনা সভা এবং প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

Post Views: 73

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ‘আদু ভাই ও বিবাহিত কমিটি’ মন্তব্য করে পাবনা জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়কের পদত্যাগ।
পরবর্তী খবর নারী উন্নয়ন ও সামাজিক পরিবর্তনে কাজ করার অঙ্গীকার এমপি সাবিরা মুন্নীর।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন