By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

স্বাস্থ্য

“চৌগাছায় মাতৃস্বাস্থ্যসেবায় যুগান্তকারী সিদ্ধান্ত, ২৭ জুলাই থেকে ২৪ ঘণ্টা সিজারিয়ান সেবা”

Ahsan
সর্বশেষ আপডেট: July 18, 2026 8:20 pm
Ahsan

চৌগাছা (যশোর) প্রতিনিধি:

যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমিটির সমন্বয় সভায় মাতৃস্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় আগামী ২৭ জুলাই থেকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টাব্যাপী সিজারিয়ান (সি-সেকশন) সেবা চালুর ঘোষণা দেওয়া হয়। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে উপজেলার হাজারো গর্ভবতী মা জরুরি সময়ে স্থানীয়ভাবেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবেন এবং উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী হাসপাতালে ছুটে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমে আসবে।

শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত স্বাস্থ্য কমিটির সমন্বয় সভায় সভাপতিত্ব করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমিটির সভাপতি ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রখ্যাত অর্থনীতিবিদ ড. শওকত আলী। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এম. এ. সালাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোর্শেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি.এম.এ. মুনীব, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুরুল আমিন, যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা, ডা. ইমদাদুল হক, ডা. সুরাইয়া পারভীন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল আহম্মেদ, প্রেস ক্লাব চৌগাছার সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মো. ইয়াকুব আলী, সদস্য সচিব মুকুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক এম. এ. রহিম, সাংবাদিক ইমাম হোসেন সাগরসহ স্বাস্থ্য কমিটির সদস্যবৃন্দ।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিকিৎসাসেবার মানোন্নয়ন, জনবল ও অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি, জরুরি স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং মা ও নবজাতকের নিরাপদ চিকিৎসা নিশ্চিত করার বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় বক্তারা বলেন, মাতৃমৃত্যু ও নবজাতকের ঝুঁকি কমাতে উপজেলা পর্যায়ে মানসম্মত প্রসূতি সেবা নিশ্চিত করা সময়ের দাবি। এ লক্ষ্যে ২৪ ঘণ্টা সিজারিয়ান সেবা চালুর সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, “জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আরও কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী ২৭ জুলাই থেকে ২৪ ঘণ্টাব্যাপী সিজারিয়ান সেবা চালুর সিদ্ধান্ত গৃহীত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমি।

Post Views: 72

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর আদর্শ সমাজ গড়তে দক্ষ কর্মী তৈরির বিকল্প নেই— এমপি গাজী এনামুল হক।
পরবর্তী খবর জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে নাভারণে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন